ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পিএসসি থেকে দুই সদস্যের পদত্যাগ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-১০-২০২৬ রাত ৮:১২

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) দুই সদস্য পদত্যাগ করেছেন।

রাষ্ট্রপতির কাছে তাঁদের পদত্যাগপত্র জমা দেওয়ার পর রোববার (১৮ অক্টোবর) তা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়েছে। পদত্যাগপত্রে দুজনই ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করেছেন।

রাষ্ট্রপতির কার্যালয় সূত্রে জানা গেছে, পিএসসির সদস্য ও সাবেক সচিব মো. মহিউদ্দিন গত ১৫ অক্টোবর এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক এম সোহেল রহমান ১৭ অক্টোবর রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন। রোববার রাষ্ট্রপতি তাঁদের পদত্যাগপত্র গ্রহণ করেন।

দুই সদস্যের পদত্যাগের ফলে ২০ সদস্যের পিএসসিতে বর্তমানে সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ১৮ জনে।

এর আগে গত আগস্টে পিএসসির তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেমও ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। পরে গত ২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি ৬ সেপ্টেম্বর শপথ গ্রহণ করেন।

এদিকে নতুন করে দুই সদস্যের পদত্যাগের পর পিএসসির আরও কয়েকজন সদস্য পদ ছাড়তে পারেন বলে গুঞ্জন রয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি।

aliul / aliul

পুলিশের বিভিন্ন ইউনিটে ১১ কর্মকর্তার বদলি-পদায়ন

সারাদেশে কমতে পারে দিন-রাতের তাপমাত্রা

ফার্মেসির গোডাউনে সরকারি ভ্যাকসিন, ৫০ হাজার টাকা জরিমানা

শেরেবাংলা নগরে সচিবালয়, ২০২৯ সালে শুরু হবে কার্যক্রম

আগামী বছর উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী

পিএসসি থেকে দুই সদস্যের পদত্যাগ

বাংলাদেশে ৩৯০ কোটি টাকার অনুদান ঘোষণা কানাডার

আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ