রাবিতে তীর্থক নাটকের সভাপতি সৌরভ, সম্পাদক সোহান
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তীর্থক নাটকের নতুন ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৌরভ দাস এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন একই শিক্ষাবর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মো. সোহান।
শনিবার (১৮ জানুয়ারি) সংগঠনের নিজ মহড়া কক্ষে অনুষ্ঠিত ২৪তম বার্ষিক সভায় এ কমিটি গঠিত হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি আমিনুল ইসলাম মোল্লা, সহ-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক আশরাফুন্নাহার তন্বী, প্রযোজনা সম্পাদক রিফাইয়া রাজাক রিফা, কোষাধ্যক্ষ পি. এম. শাহরিয়ার হোসাইন, প্রচার সম্পাদক হ্লাথোয়াইছা চাক, দপ্তর সম্পাদক সাদিকা ইয়াসমিন আশা এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন মুবাশশিরুল ইসলাম ও আরসাদ আলী।
এছাড়াও আরো চারজনকে সাধারণ সদস্য পদ প্রদান করা হয়েছে। তারা হলেন- মোশারফ হোসেন, এ্যমং মারমা, জান্নাতুল নাঈম এবং তুষার।
উল্লেখ্য, তীর্থক নাটক বিশ্ববিদ্যালয়ের একটি নাটকের সংগঠন। ‘নাটক শুধুই শিল্প নয়, শোষণ মুক্তির হাতিয়ার’ স্লোগানকে ধারণ করে ক্যাম্পাসে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের অন্যতম নাটকের সংগঠন।
এমএসএম / এমএসএম
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?