জয়পুরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ৩১ টি ষাড় গরু বিতরন
জয়পুরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে ৩১ টি ষাড় গরু বিতরন করা হয়েছে। সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক জীবন মানোন্নয়নের লক্ষ্যে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বিতরণ করা হয়েছে। রবিবার বেলা ১২ টায় জয়পুরহাট উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে এসব গরু বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ জিয়াউর রহমান।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান জানান, প্রথম ধাপে ৩৩ টি গরু বিতরণের কথা থাকলেও গরু গুলো নির্ধারিত মানের না হওয়া ২ টি গরু রেখে বাকিগুলো ফেরত দেওয়া হয়েছিল। আজকে ৩১ টি গরু বিতরণ করা হয়েছে সেগুলো টেন্ডার শিডিউল অনুযায়ী ভালো মানের গরু আমরা বুঝে পেয়েছি। তারপরও কোন গরুর সমস্যা থাকলে তা আমাদের দপ্তর থেকে সেগুলোর চিকিৎসা করা হবে এবং ১ মাসের মধ্যে কোন গরু মারা গেলে তার রিপ্লেসমেন্ট হিসেবে অন্য গরু দেওয়া হবে।
সদর উপজেলায় মোট সুফলভোগীর সংখ্যা ২০৬৯ জন।এ পর্যন্ত অনুদান বিতরণ করা হয়েছে ১২৯৬ টি।
এমএসএম / এমএসএম
কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ
কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড
কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা
আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার
টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা
সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ
রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা
সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান
পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়
ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির
ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা
উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত