নাগেশ্বরীতে শহীদপ্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামের নাগেশ্বরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৮৯ তম জন্ম বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ১৯ জানুয়ারি রবিবার নাগেশ্বরী উপজেলা বিএনপির কার্যালয়ে দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি আজহারুল ইসলাম আল আমিন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুল হক, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি আব্দুল করিম ব্যাপারী, সাবেক সাংগঠনিক সম্পাদক পৌর বিএনপি আব্দুল মান্নান প্রধান, আহবায়ক নাগেশ্বরী উপজেলা যুব দলের নুরুজ্জামাল হক,সদস্য সচিব আতিকুর রহমান লেবু, উপজেলা কৃষক দলের আহবায়ক হাসান হাফিজুর রহমান, সদস্য সচিব শহিদুল ইসলাম আলম, পৌর যুব দলের আহবায়ক হাফিজুর রহমান, সদস্য সচিব নুরুজ্জামাল হক, আহবায়ক পৌর সস্বেচ্ছাসেবক দল আজিজুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন নাগেশ্বরী কলেজ মোড় জামে মসজিদ এর পেশ ইমাম হাফেজ মাওলানা মনিরুল ইসলাম খান।
আলোচনা সভায় পৌর বিএনপি সাধারণ সম্পাদক আজিজুল হক বলেন, শহীদ জিয়ার আদর্শ ধারণ করে আমাদের দল করতে হবে। নিজেদের ভিতরে শহীদ জিয়ার আদর্শ লালন করতে হবে।আজহারুল ইসলাম আল আমিন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি আদর্শ দল গঠন করে গেছে। আমরা প্রত্যেকে সেই আদর্শের সৈনিক হতে চাই।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক
রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার
সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা
যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী
ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার
ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে
মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা
পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু
রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম
টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু