রায়গঞ্জের করতোয়া উচ্চ বিদ্যালয়ে ভবন সংকটে পাঠদান ব্যাহত
সিরাজগঞ্জের রায়গঞ্জে করোতোয়া উচ্চবিদ্যালয়ে একাডেমিক ভবন না থাকায় ছাত্র ছাত্রীদের পাঠদান ব্যাহত হচ্ছে। দীর্ঘদিনেও ছোঁয়া লাগেনি উন্নয়নের। জানা যায় ২০০২ সালে এলাকার স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ করোতোয়া নদীর ধারে উপজেলার চান্দাইকোনা ইউপির নিঝুরি গ্রামে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।
বিভিন্ন চড়াই উৎরাই পেরিয়ে প্রতিষ্ঠার ১৭ বছর পর বিগত ২০১৯ সালে বিদ্যালয়টি এমপিও ভুক্ত হয়। পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রী নিয়ে বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে প্রতিষ্ঠানটি।
খোঁজ নিয়ে জানাযায় জি এস সি ও এস এস সি পরীক্ষায় গত তিন বছরে গড়ে ৯৮% রেজাল্ট উপহার দিয়েছেন এই প্রতিষ্ঠানটি। প্রত্যান্ত এলাকার অধিকার বঞ্চিত দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে রায়গঞ্জের মধ্যে আলোচনায় স্থান দখল করেছে এই করতোয়া উচ্চবিদ্যালয়টি।
গুডনেইবাস সিরাজগঞ্জ ও সিডিপির বিভিন্ন প্রোগ্রামে মেধাতালিকাসহ বার বার ১ম স্থান দখল করে আসছে বিদ্যালয়টি। ক্রীড়া প্রতিযোগিতায়ও উপজেলার মধ্যে আলোচনার শীর্ষে রয়েছে এই বিদ্যালয়। বিদ্যালয়ের ১৭ জন শিক্ষক কর্মচারীর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দক্ষতা ও সুনামের সাথে পাঠদান করে এগিয়ে চলছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রতিবেদককে বলেন প্রায় দুইযুগ পার হলেও এখন পর্যন্ত উন্নয়ন খাতে সরকারি ভাবে কোন বরাদ্দ দেয়া হয়নি এ বিদ্যালয়ে। এলাকার শিক্ষা অনুরাগীদের সহযোগিতায় এই বিদ্যালয়ের অবকাঠামো নির্মাণ করে কোন মতে জোড়া তালি দিয়ে চলছে পাঠদান কার্যক্রম।
পর্যাপ্ত ক্লাস রুম না থাকায় একই রুমের মধ্যে মানবিক ও বানিজ্যিক ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের একসাথে ক্লাস নেয়া হয়। মেয়েদের জন্য কমনরুম না থাকায় মাঝে মধ্যেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। প্রধান শিক্ষক বলেন, আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যেন বিদ্যালয়টিতে একটি বহুতল ভবন নির্মাণ করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন বিদ্যালয়টিতে জরুরি ভিত্তিতে একাডেমি ভবন প্রয়োজন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক
রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার
সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা
যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী
ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার
ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে
মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা
পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু
রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম
টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু