গাজীপুরে কারখানার বয়লার বিস্ফোরণ, আহত ১২ শ্রমিক
গাজীপুরের শ্রীপুরে এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড কারখানায় বয়লার মেশিন বিস্ফোরণে ১২ শ্রমিক আহত হয়েছেন।
সোমবার (২০ জানুয়ারি) সকাল ৯টার দিকে এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড কারখানায় স্যাম্পল রুমের বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহতরা হলেন, কারখানার শ্রমিক সুজন, রইছ উদ্দিন, শুক্কুর, সোনিয়া, লিমা, ইকবাল, শাহজাহান। তাদের মধ্যে সুজনের বাঁ পায়ে গুরুতর জখম হয়েছে। তাকে মাওনা চৌরাস্তার আলহেরা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কারখানার এডমিন ম্যানেজার এমআর শিপু চৌধুরী বলেন, প্রতিদিনের মতো সোমবার সকালেও কারখানার শ্রমিকরা কাজে যোগ দেন। সকাল ৯টার দিকে হঠাৎ কারখানার স্যাম্পল রুমে স্থাপন করা ৫ কেজি ক্যাপাসিটির মিনি বয়লার বিস্ফোরণ হয়। এতে কারখানার দুইজন শ্রমিক গুরুতর আহত হন। হতাহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠিয়ে দেওয়া হয়। এদের মধ্যে সুজনের বাঁ পায়ের জয়েন্টে আঘাত পাওয়ায় তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আলিম বিশ্বাস বলেন, আমরা ছয়জন রোগী পেয়েছি। তাদের মধ্যে কারো কোনো বড় ধরনের ইনজুরি নাই। এদের মধ্য ইয়াছিল আলীকে তার স্বজনরা ময়মনসিংহ নিয়ে গিয়েছেন, সুজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।
কারখানার ইলেকট্রিক ইনচার্জ সোহেল রানা বলেন, স্যাম্পল রুমে একটি বয়লার ছিল। সেটি যারা চালায় তারা সকাল ৮টার দিকে এসে সুইচ অন করেছে, হয়তো তারা খেয়াল করেনি মেশিন পানি নিচ্ছে কিনা। এদিকে বয়লার হিট হতে হতে স্টিম আউট লাইন ছেড়ে গেলে বিস্ফোরণ হয়। হয়তো মোটর পানি টানতে পারেনি অথবা এমন হতে পারে ট্যাংকিতে পানি ছিল না।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক
রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার
সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা
যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী
ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার
ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে
মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা
পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু
রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম
টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু