মধুপুরে তারুণ্যের উৎসবে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের মধুপুরে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে (জিরো-ওয়েস্ট ব্রিগেড ক্যাম্পেইনে) বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করা হয়েছে।
সোমবার (২০ই জানুয়ারি) বেলা ১১টায় মধুপুর উপজেলা প্রশাসন, উপজেলা প্রকৌশলী অফিস ও উপজেলা স্কাউটস্ যৌথভাবে জিরো ওয়েস্ট ব্রিগেড এর আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রাটি সড়ক প্রদক্ষিন করে পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জোবায়ে হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান, প্রকৌশলী কর্মকর্তা জয়নাল আবেদীন সাগর, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল রহমান, শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক প্রধান শিক্ষক নিতাই চন্দ্র সাহা, কমিশনার মধুপুর উপজেলা স্কাউট তারিকুল ইসলাম, হারুনুর রশিদ ফকির, বৈষম্যবিরোধী আন্দোলনের একরামুল হক অনিক, নাইম প্রমুখ। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন (ইউএনও) বলেন, তারুণ্যের উৎসব উপলক্ষে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে। নতুন করে উন্নতশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। তাই আগামীতে নতুন বাংলাদেশ গঠনে তারুণ্যের শক্তি কাজে লাগাতে হবে।
তিনি আরো বলেন, পলিথিন ও প্লাষ্টিকের ব্যবহার পরিহার করে আমরা আমাদের পরিবেশকে সুরক্ষিত করতে চাই। শিক্ষার্থীসহ সকলকে সুচিন্তা এবং স্বাস্থ্যবিধি অনুসরণে উদ্বুদ্ধ করতে চাই। সকলের সম্মিলিত সহযোগিতায় বাসযোগ্য মধুপুর গড়ে তুলতে চাই।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার