কলেজ শিক্ষককে মারধরের অভিযোগে বিএনপির ১১ নেতাকর্মীর নামে মামলা
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ফেসবুকে একটি পুরোনো ছবি শেয়ার করাকে কেন্দ্র করে চরমোন্তাজ আব্দুল ছাত্তার স্কুল অ্যান্ড কলেজের এক প্রভাষককে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নজরুল ইসলামসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) রাতে চরমোন্তাজ ইউনিয়নের স্লুইস বাজারে এ ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, বিএনপি নেতা নজরুল ইসলামের নেতৃত্বে ৩০-৪০ জনের একটি দল বাংলা বিভাগের প্রভাষক মো. রিয়াজ আহম্মেদকে বাজার থেকে তুলে নিয়ে মারধর করে। পরে শতাধিক মানুষের সামনে তাকে ক্ষমা চাইতে বাধ্য করা হয়।
আহত শিক্ষক রিয়াজ আহম্মেদকে স্থানীয় লোকজন উদ্ধার করে চিকিৎসার জন্য গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। উক্ত ঘটনায় সোমবার (২০ জানুয়ারি) সকালে কলেজের সভাপতি অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন বাদী হয়ে গলাচিপা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নজরুল ইসলামের একটি পুরোনো ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ছবিতে তাকে উপজেলা আওয়ামী লীগের দুই নেতার সঙ্গে খাম বিনিময় করতে দেখা যায়। এ ছবি শেয়ার করায় ক্ষুব্ধ হয়ে মো. নজরুল ইসলাম তার অনুসারীদের নিয়ে এই হামলা চালান বলে অভিযোগ পাওয়া যায়।
এ ঘটনায় মামলার বাদী ও কলেজ সভাপতি অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন বলেন, নজরুল ইসলাম আগে থেকেই হুমকি দিচ্ছিলেন। পরিকল্পিতভাবে প্রভাষক রিয়াজকে তুলে নিয়ে এই হামলা চালানো হয়েছে। এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি।
অভিযোগের কথা অস্বীকার করে ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম বলেন, মারধরের ঘটনা ঘটেনি। তাকে শুধু প্রশ্ন করা হয়েছে, কেন ফেসবুকে ওই ছবি শেয়ার করেছেন।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমারৎ হোসেন বলেন, আমি শুনেছি, একজন শিক্ষককে অপমান-অপদস্থ করা হয়েছে। এ বিষয়ে আদালতে একটি মামলা করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত মামলার কাগজ থানায় পৌঁছায়নি।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত