ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

মধুপুর বনের সড়কে চলন্ত পাজারোতে আগুন


মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২১-১-২০২৫ দুপুর ৩:২

টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলের সড়কে পাজরো গাড়িতে অজনা কারণে আগুন লেগেছিল। 

সোমবার সাড়ে সন্ধ্যা ৭ টার দিকে টাঙ্গাইল -ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের (বড়বাইদ এতিমখানা সংলগ্ন)  মধুপুর বনের রাস্তায় এমন অগ্নিকান্ডের ঘটনা ঘটে। 

খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

মধুপুর  ফায়ার স্টেশন কর্মকর্তা বোরহান আলী জানান, সংবাদ পেয়ে বন এলাকার রসুলপুরের ঘটনাস্থলে গিয়ে তার নেতৃত্বে ২ টি ইউনিট ও স্থানীয়দের সহায়তায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নির্বাপন করা হয়। 

তিনি জানান, চলন্ত অবস্থায় গাড়িতে আগুন লাগে। গাড়িটি টাঙ্গাইল পুলিশ লাইনের ট্রেনিং কাজে ব্যবহৃত হয়। আগুন লাগার সাথে সাথেই চালক আব্দুর রশিদ নেমে পড়েন। 

আগুন লাগার কারণ হিসেবে তিনি গাড়ির ওয়্যারিং ত্রুটি থাকতে পারে বলে প্রাথমিক ধারণা করেছেন। তিনি বলেন, গাড়ির আনুমানিক ক্ষতি ৪ লক্ষ টাকার।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম