সাভারে ছাত্র হত্যাসহ ডজন মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী আজিজ গ্রেপ্তার
সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে ৩ ছাত্র জনতা হত্যা মামলাসহ ডজন মামলার আসামি আব্দুল আজিজকে গ্রেপ্তার করেছে সাভার থানা পুলিশ।
রবিবার ১৯ ই জানুয়ারী রাতে সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের ফিরিঙ্গীকান্দা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করে সাভার মডেল থানা পুলিশ। আজিজ ভাকুর্তা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল আজিজের বিরুদ্ধে সাভার ও কেরানীগঞ্জসহ বিভিন্ন থানায় তিনটি ছাত্র হত্যা, ডাকাতি,ছিনতাইসহ গুরুতর অপরাধের মামলা রয়েছে। তিনি একাধিকবার বিভিন্ন জেলে হাজতবাস করেছেন। এছাড়াও তার বিরুদ্ধে মাদক ব্যবসাসহ এলাকায় বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে।
তবে প্রতিবারই জামিন পেয়ে মুক্ত হয়ে আবার অপরাধ জগতে ফিরে যান।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, “আব্দুল আজিজ একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে সাভার মডেল থানায় বৈষম্য বিরোধী আন্দোলনের সময়ে ছাত্র জনতা হত্যার ৩টি মামলা বিচারাধীন রয়েছে। তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরন করা হয়েছে।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ