কাশিমপুর থানা পুলিশ কর্তৃক ২ চোর গ্রেফতার, উদ্ধার ২টি চোরাই মোটরসাইকেল
গাজীপুর মহানগরের কাশিমপুর থানা পুলিশ অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেল চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে দুইটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
জানা যায়, গতকাল ২০ জানুয়ারি ২০২৫ তারিখ দুপুর ১টা ৫ মিনিটে কাশিমপুর থানাধীন মাধবপুর মেশিনপাড় এলাকার শওকত মন্ডলের হোয়াইট হাউজ নামক বাড়ির সামনে পাকা রাস্তা থেকে এই অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন:-
১। ঢাকার আশুলিয়া থানার গাজীরচট গ্রামের মোঃ সামির উদ্দিন ও মোসাঃ কহিনুর বেগমের ছেলে মোঃ দূর্জয় মিয়া ওরফে সুজন (২৯)।
২। লক্ষীপুর জেলার রায়পুর থানার পূর্ব কেরুয়া নয়ারহাট গ্রামের মৃত জহির আলম ও মৃত জাহানারা বেগমের ছেলে মোঃ আল আমিন (৩০)।
বর্তমানে তিনি কাশিমপুর থানাধীন মাধবপুর মেশিনপাড় এলাকার শওকত মন্ডলের বাড়িতে ভাড়া থাকতেন।
কাশিমপুর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশের এই সফল অভিযানে এলাকার নিরাপত্তা আরও জোরদার হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
নওগাঁয় বিআরটিসি বাসের চাপায় প্রাণ গেল শিক্ষকের
নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশের প্রস্তুতি সম্পন্ন, অংশ নেবেন লক্ষাধিক মানুষ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ
রাজারহাটে রঙিন লাল সাগর কলা চাষে মিজানুরের সাফল্য
কুড়িগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা -২০২৬ উদ্বোধন
বাকেরগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
প্রেমের টানে মোহনগঞ্জে চীনা যুবক, ধর্মান্তরিত হয়ে তরুণীকে বিয়ে
পটুয়াখালীর রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক কাজে জড়ানোর চেষ্টার অভিযোগ,
প্রকৃতির নিষ্ঠুর বর্ষণে আবারও প্লাবিত মনপুরা, দুর্ভোগে হাজারো পরিবার
পটুয়াখালীর রাঙ্গাবালীর এসি ল্যান্ড শাওনকে প্রত্যাহার, ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল,
আজ কুমিল্লা প্রেসক্লাব ২০২৬-২৮ নির্বাচন, ভোটের মাঠে ১৬ পদে ৩২ প্রার্থীর লড়াই
নবীনগরে প্রাথমিক শিক্ষা ধ্বংসের মুখে: ১২৯ স্কুলে প্রধান শিক্ষক নেই,১১ কর্মকর্তার কাজ করছেন ১ জন!