কালাইয়ে বিএনপি নেতার মৃত্যুতে শোক
সাংবাদিক মো. তৌহিদুল ইসলাম তালুকদার লায়নরের বাবা জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক ও সাধারণ সম্পাদক এবং মাত্রাই ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আতাউর রহমান তালুকদার(খসরু) মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার(২২ জানুয়ারী) দুপুর ১টা ৫০মিমিটে জয়পুরহাট আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
তিনি স্ত্রী, দুই ছেলে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় মাত্রাই উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা দাফন করা হবে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলীম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার রহমান, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির সদস্য আনিছুর রহমান তালুকদার, কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম ও টুকু চৌধুরী, কালাই সাংবাদিক পরিষদরদের সভাপতি মো. শাহারুল ইসলাম ও সাধারণ সম্পাদক আ. করিমসহ প্রমুখ।
বিবৃতিতে তারা বলেন, আতাউর রহমান তালুকদার (খসরু) মতো ত্যাগী, দক্ষ ও সাহসী নেতা অনুকরণীয় হয়ে থাকবে। তিনি দলের জন্য ছিলেন নিবেদিত প্রাণ। তার মৃত্যুতে দল একজন সাহসী যোদ্ধাকে হারালো এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এমএসএম / এমএসএম
হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?
উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ
জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ
পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার
রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত
বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার
চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা
নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন
টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল
কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত
নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা