গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি পাঁচবিবি পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার।
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে জয়পুরহাট সদর থানার পুলিশ ও ঢাকার তেজগাঁও থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে তেজগাঁওয়ের এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জয়পুরহাট সদর থানার ওসি শাহেদ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা মামলায় উপজেলা আওয়ামী লীগ নেতা ও পাঁচবিবি পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ ৬টি মামলা রয়েছে। গত বছরের ৫ আগস্ট রাতে জয়পুরহাট শহরের সদর থানা এলাকার সড়কে গুলিতে নিহত হন জয়পুরহাট শহরের শেখ পাড়া মহল্লার অটো ইজিবাইক চালক মেহেদী হাসান (৩৩)। এ ঘটনায় নিহত মেহেদী হাসানের স্ত্রী জেমমিন আকতার সুইটি বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, হাসান মাহমুদসহ ২১৭ জনের বিরুদ্ধে গত বছরের ২০ আগস্ট হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় আসামি ছিলেন হাবিবুর রহমান হাবিব।
ওসি শাহেদ আল মামুন বলেন, তেজগাঁও শিল্প এলাকার তার এক আত্মীয়র বাসা থেকে মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় ৬টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। তাকে ঢাকা থেকে জয়পুরহাট থানায় আনা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) প্রয়োজনীয় আইনিপ্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জয়পুরহাট কারাগারে পাঠানো হয়।
এমএসএম / এমএসএম
হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?
উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ
জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ
পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার
রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত
বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার
চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা
নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন
টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল
কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত
নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা