সারাদেশে করোনায় আরো ৭০ মৃত্যু : শনাক্ত ২৪৩০
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৭০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৫৬৩ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৪৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ১৪ হাজার ৪৫৬ জনে। করোনায় গতকাল শনিবার ৬১, শুক্রবার ৭০, বৃহস্পতিবার ৮৮, বুধবার ৭৯, মঙ্গলবার ৮৬ ও সোমবার ৯৪ জনের মৃত্যু হয়। রোববার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ হাজার ৬০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৫১ হাজার ৬৩ জন। গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৮১৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। আর ২৫ হাজার ১৬৩টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৯ দশমিক ৬৬ শতাংশ। এ পর্যন্ত মোট ৯০ লাখ ৬৪ হাজার ১৫টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৭১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় যে ৭০ জন মারা গেছেন তাদের মধ্যে নারী ৩০ জন এবং পুরুষ ৪০ জন। এ সময় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৩১ জনের মৃত্যু হয়েছে। এরপর চট্টগ্রাম বিভাগে ২০ জন মারা গেছেন। রাজশাহীতে ৩, খুলনা ৩, বরিশাল ২, সিলেট ৬ ও রংপুরে ৪ জন মারা গেছেন।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
জামান / জামান
দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী
পিএসসি থেকে দুই সদস্যের পদত্যাগ
বাংলাদেশে ৩৯০ কোটি টাকার অনুদান ঘোষণা কানাডার
আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন
ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু
সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ
ভুটান যাওয়ার পথে ঢাকায় ফিফা সভাপতি
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‘দ্রুত আদায়ের’ আদেশ স্থগিত
সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ: সড়কমন্ত্রী
উজবেকিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন হুমায়ুন কবির