জয়পুরহাটে তারুণ্য উৎসব উপলক্ষে জেলা পর্যায়ে ৬ দিন ব্যাপী টূর্ণামেন্ট এর সমাপনী ও পুরষ্কার বিতরণ
জয়পুরহাটে জেলা প্রশাসনের আয়োজনে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই প্রতিপাদ্য নিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ৫১ দিন ব্যাপী তারুণ্য উৎসব পালিত হচ্ছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে শহরের সার্কিট হাউজ মাঠে, ৬ দিন ব্যাপী জেলা পর্যায়ে এ্যাথলেটিক্স, সাইক্লিং, কাবাডী,হ্যান্ডবল, ভলিবল, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিনট সহ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন খেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
টূর্ণামেন্ট এর সমাপনী ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।
বিতরণী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সবুর আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত অতিরিক্ত পুলিশ (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) কে এম এ মামুন খান চিশতি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার, তৃপ্তি কণা মন্ডল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রে জাহাঙ্গীর আলম, মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, ভূমি কর্মকর্তা রাজিব কুমার বিশ্বাস, কালাই উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান, পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, ভূমি কর্মকর্তা বেলায়েত হোসেন, আক্কেলপুর উপজেলা ভূমি কর্মকর্তা মুনিরা সুলতানা সহ বিভিন্ন সরকারি - বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিনিধিরা।
ফুটবল খেলায় ০-১ গোলে কালাই উপজেলা কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় আক্কেলপুর উপজেলা। কাবাডি খেলায় পাঁচবিবি উপজেলা কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে জয়পুরহাট সদর উপজেলা।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’