ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

কৃতি ফিরোজীর ব্রেন ক্যান্সারের চিকিৎসার জন্য আর্থিক অনুদানের সুব্যবস্থার কৃতিত্বে খোরশেদ আলম


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ২৪-১-২০২৫ দুপুর ১১:৩৩
ঢাকার সাভারে অঁধর চন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মোঃ খোরশেদুজ্জামান ফিরোজী স্যারের ছোট ছেলে কৃতি ফিরোজীর ব্রেন ক্যান্সার। সংশ্লিষ্ট ডাক্তারগনের তথ্যমতে , তার চিকিৎসার জন্য প্রায় ৫০ লক্ষ টাকার প্রয়োজন। কৃতির পরিবারের পক্ষে এত টাকা খরচ করা কষ্টকর।
 
এমতাবস্থায় ম্যান ফর ম্যান ফোর্সের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ রাজিবুল ইসলাম তাদের বিপদে পাশে দাড়িয়েছেন এবং অর্থ সংগ্রহে সবার কাছে আর্থিক অনুদানের জন্য আকুল আবেদন জানিয়ে একটি ভিডিও হিউম্যান রাজিবুল অনলাইন পেজে প্রচার করেছেন।পরবর্তিতে শিল্পি ইমন ইসলাম উদ্যোগ নিয়ে কয়েকজন শিল্পিদের সাথে পরামর্শ করে চ্যারিটি কনসার্টের আয়োজন করেছেন।৭ জানুয়ারী তারাপুর মাঠে চ্যারিটি কনসার্ট থেকে প্রায় দেড় লক্ষ টাকা অনুদান সংগ্রহ হয়েছে। কিন্তু অনুদান সংগ্রহের এই টাকা হাসপাতালের মাত্র দুই দিনের খরচ।
 
পরবর্তিতে আরো অনুদান সংগ্রহের জন্য আয়োজক কমিটির ইমন ইসলাম, মোঃ রাজিবুল ইসলাম, সোহেল আনাম, নিলয়, কেনেডী, শেখর লিটন, রনি আহম্মেদ সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলম এর সাথে দেখা করেন এবং কৃতি ফিরোজীর চিকিৎসার বিষয়টি বলেন। ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক, সাবেক জনপ্রিয় কাউন্সিলর ও প্যানেল মেয়র মোঃ খোরশেদ আলম সহযোগিতার হাত বাড়িয়েছেন এবং তিনি নিজেই উদ্যোগ নিয়ে ২য় বারের মত চ্যারিটি কনসার্টের আয়োজন করেন।
১৮ জানুয়ারি শনিবার বিকাল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত সাভার ছায়াবীথি শহীদ মজনু একাডেমীর মাঠে একটি চ্যারিটি কনসার্টের আয়োজন করেন।উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনে দুই বারের সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোঃ বদিউজ্জামান বদির ও মোঃ গোলাম মোস্তফা।
চ্যরিটি কনসার্ট আয়োজন থেকে মোঃ খোরশেদ আলম এর প্রচেষ্টায় সবার সহযোগিতায় প্রায় ১২ লক্ষ টাকা অনুদান সংগ্রহ করে আয়োজক কমিটির উপস্থিতিতে মোঃ খোরশেদুজ্জামান ফিরোজী স্যারের স্ত্রী, বড় ছেলে মিতু ফিরোজীর হাতে বুঝিয়ে দিয়েছেন।
মোঃ খোরশেদুজ্জামান ফিরোজী স্যারের বড় ছেলে মিতু ফিরোজী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
মোঃ খোরশেদুজ্জামান ফিরোজী স্যারের স্ত্রী কৃর্তির মা আবেগ আপ্লুত হয়ে বলেন, রাজনীতিবিদরা যে এতটা মানবিক হয় বিএনপি নেতা মোঃ খোরশেদ আলম আমাদের পাশে দাঁড়িয়ে তা প্রমাণ করে দিলেন। তিনি আরো বলেন সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু অতীতে স্যার যখন জীবিত ছিলেন আমাদের পরিবারের পাশে যেমনি দাঁড়িয়েছেন এবারো তেমনি আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমার দেখা অত্যন্ত বিনয়ী, ভদ্র ও মানবিক মনের মানুষ।
পৌর মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলম বলেন আমার ডাকে সাড়া দিয়ে যারা মানবিক ভাবে কৃতির সুচিকিৎসার জন্য পাশে দাঁড়িয়েছেন তাদের সকলকে ধন্যবাদ। আমরা প্রমান করে দিব আমরা সাভারের মানুষ মানবিক কাজে সবার সেরা। কৃতির সুচিকিৎসা দিয়ে আমরা কৃতিকে সুস্থ করে দেশে ফিরিয়ে আনব ইনশাআল্লাহ।
 
উক্ত অনুষ্ঠানে বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মিডিয়া কর্মী ও এলাকাবাসি উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান