ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ফেনীতে এসএসসি-৯৯ ব্যাডমিন্টন টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন ফারুক-সমির জুটি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-১-২০২৫ দুপুর ১২:২৫

এসএসসি-৯৯ ব্যাচ ফেনী জেলা সাংবাদিক বন্ধুদের আয়োজনে এসএসসি ৯৯ ফেনী ব্যাডমিন্টন টুর্ণামেন্ট-২০২৫  সিজন-১ এ চ্যাম্পিয়ন হয়েছে ফারুক-সমির জুটি। শুক্রবার রাতে ফেনীর খাইরুল আনোয়ার পেয়ারু জিমনেশিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) ও পৌর সভার প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন। এতে ক্রীড়া সাংবাদিক ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত পুলিশ (ক্রাইম) সুপার নোবেল চাকমা ও অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) মো. সাইফুল ইসলাম। টুর্নামেন্ট এর খেলা পরিচালনা করেন জেলা কোচ তসলিম উদ্দিন হাজারী। সাংবাদিক সমির উদ্দিন ভুঞার পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন খালেদ হাজারী শিপন ও এডভোকেট রেজাউল করিম তুহিন।

টুর্নামেন্টে  রানার্স আপ জসিম-তুহিন জুটি। খেলায় ম্যান অপ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছে ক্রীড়া সাংবাদিক ওমর ফারুক। উক্ত টুর্নামেন্টে শুধু মাত্র ৯৯ ব্যাচের ৮ টি দল  অংশগ্রহণ করে।  

উক্ত অনুষ্ঠানে এসএসসি-৯৯ ফেনী জেলা সাংবাদিক বন্ধুদের আয়োজনে অনুষ্ঠানে এবার ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২০২৫ এ যুগ্ম সম্পাদক নির্বাচিত হওয়ায় এ্যাডভোকেট রেজাউল করিম তুহিনকে এসএসসি ৯৯ ফেনী জেলার পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। 
টুর্ণামেন্টের শুরুতে এসএসসি ৯৯ ফেনী জেলার বন্ধু সাংবাদিক ফারুক-জসিম জুটির সাথে পুলিশ কর্মকর্তা জুটির এক প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় পুলিশ কর্মকর্তা নোবেল-সাইফুল জুটি জয়লাভ করে। তাদের হাতেও শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়। অনুষ্ঠান  শেষে সবার জন্য হাঁস পাটির আয়োজন করা হয়।

এমএসএম / এমএসএম

এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম

টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু

চন্দনাইশে অসুস্থ বাচ্চুর পাশে জামায়াতের মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিন

নরসিংদীতে পুলিশের সাঁড়াশি অভিযান: শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেফতার ২৮

ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন শেরপুরের আইনজীবী কাকন

মির্জাগঞ্জে উত্তর কাকড়াবুনিয়া খিদমাতুল কুরআন হাফিজি মাদ্রাসায় হিফজ সবক প্রদান অনুষ্ঠান

নিজ অর্থায়নে বক্স কালভার্ট নির্মাণ করে প্রশংসায় ভাসছেন নাটোরের বড়াইগ্রামের গোপালপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ

কোমরে ইট বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টা; স্থানীয়দের তৎপরতায় প্রাণে বাঁচলেন মর্তুজা

উল্লাপাড়ার কৃতিসন্তান অ্যাডভোকেট সেলিম রেজা সহকারী অ্যাটর্নি জেনারেল নিযুক্ত

মনপুরায় ওয়ারিশি জমি নিয়ে বিরোধ: প্রতিপক্ষের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ

ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০২৬

মধুখালীতে ছাত্র ছাত্রীদের অটো ভাড়া কমানোর অনুরোধ করলেন রায়পুর ইউনিয়ন চেয়ারম্যান