ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

ইমারত বিধি ভঙ্গ, ৬০ দিনের মধ্যে বাড়ী ভাঙ্গার নির্দেশ


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ২৫-১-২০২৫ বিকাল ৫:২

রাজশাহী নগরীর শাহ মখদুম থানাধীন মধ্য নওদাপাড়া এলাকায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এর প্রধান শাখার প্রিন্সিপাল অফিসার মো: বেনজীর আহমেদের বিল্ডিং
-এর অতিরিক্ত অবৈধ নির্মান অংশ ভাঙ্গার নোটিশ প্রদান করেছেন আরডিএ কর্তৃপক্ষ।

গত (৩০ ডিসেম্বর) সোমবার ইমারত নির্মাণ কমিটির ১০৪ তম সভায় এই সিদ্ধান্ত গৃহিত হয়।সোমবার রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) অথরাইজড অফিসার,মুহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত একটি নোটিশ বিল্ডিং-এর মালিক মো: বেনজীর আহমেদকে পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, যেহেতু,তিনি উক্ত ইমারতের মালিক/ভারপ্রাপ্ত ব্যক্তি এবং যেহেতু,অনুমোদন বহির্ভূত এরূপ নির্মাণ ইমারত নির্মাণ আইন,১৯৫২ এর ৩ ধারার সুস্পষ্ট লঙ্ঘন: সেহেতু,আগামী ৬০ (ষাট) দিনের মধ্যে অনুমোদন বহির্ভূত নির্মাণ অর্থাৎ নিজ জমির সীমানা হতে ইমারতের সামনে ১.৫০মিটার,পিছনে ১.০০ মিটার এবং উভয়পাশে ১.০০ মিটার উন্মুক্ত জায়গা নিশ্চিত করনার্থে প্রয়োজনীয় নির্মাণ অপসারণের জন্য নির্দেশ প্রদান করা যাচ্ছে। 

অন্যথায়,মেয়াদান্তে একই আইনের সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে কর্তৃপক্ষ কর্তৃক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গৃহীত হবে।

এবিষয়ে জানতে, বেনজির আহমেদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি,ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।

জানতে চাইলে আরডিএ’র অথরাইজড অফিসার মুহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, মো: বেনজির আহমেদ বিল্ডিং-এর অবৈধ অতিরিক্ত ইমারত নির্মানের অংশ অপসারনের জন্য নোটিশ প্রেরণ করা হয়েছে। ৬০দিনের মধ্যে বিল্ডিং-এর মালিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে, পরবর্তিতে তার বিরেুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল

বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন

বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু

লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ

কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী

চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত