জয়পুরহাটে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহীদ জিয়ার ৮৯তম জন্মদিন উপলক্ষে খাবার ও শীতবস্ত্র বিতরণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে গরীব অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণ করা হয়েছে।
বিকেলে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে শীতবস্ত্র ও খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. হেনা কবির, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, শহর বিএনপির সভাপতি অধ্যাপক আমিনুর রহমান বকুল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব শামস মতিন, যুগ্ম আহবায়ক মোমিন খন্দকার ডালিম, ছাত্র দলের সভাপতি মামুনুর রশীদ প্রধান প্রমুখ।
পরে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা ও শহীদ জিয়াউর রহমান এর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’