'ডারউইন তত্ত্ব ও মডেল মসজিদ এবং ইসলামের মৌলিক বিষয়সমূহ' গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান
বাংলাদেশ ধর্মভীরু মানুষের দেশ হওয়া স্বত্বেও এদেশে মানুষের মধ্যে অবাধ মিথ্যাচার, প্রতারণা, ঘুষ, দুর্নীতি ও বিভিন্ন ধরণের অপরাধ প্রবণতা অনেক বেড়েছে এবং তা ক্রমবর্ধমান। বিষয়টি এ দেশে বসবাসরত সকল ধর্মের মানুষের ক্ষেত্রে সমান প্রযোজ্য হলেও রাশেদুল ইসলামের ডারউইন তত্ত্ব ও মডেল মসজিদ এবং ইসলামের মৌলিক বিষয়সমূহ' গ্রন্থে কেবলমাত্র এ দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের কথা বলা হয়েছে। বলা হয়েছে, দেশে মসজিদ এবং নামাজীর সংখ্যা বৃদ্ধি পেলেও মানুষের মধ্যে অপরাধ প্রবণতা নিরসনের ক্ষেত্রে ধর্মের কোন ইতিবাচক প্রভাব আছে কি না, তা সুস্পষ্ট নয়। পবিত্র কোরআনে 'নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় ও অশ্লীলতা থেকে রক্ষা করে' (আয়াত ৪৫, সূরা আনকাবুত) বলা হলেও সমাজে তার বাস্তব কোন প্রতিফলন নেই বললেই চলে। ধর্ম পালনের ক্ষেত্রে পবিত্র কোরআন ও হাদিসের কতিপয় মৌলিক বিধান উপেক্ষিত হওয়ার কারণে এমনটি ঘটেছে বলে উক্ত গ্রন্থে উল্লেখ করা হয়েছে। দেশে মডেল মসজিদ নির্মাণ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কোরআন ও হাদিসের উপেক্ষিত বিধানগুলি যথাযথভাবে অনুশীলনের সুযোগ সৃষ্টি হলে উদ্ভূত পরিস্থিতি নিরসন সম্ভব বলে উক্ত গ্রন্থে উল্লেখ করে এ বিষয়ে সরকার, মসজিদের ইমাম ও দেশের আলেমগণের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। পুস্তক প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডঃ শাহ কাওসার মুস্তাফা আবুলউলায়ী, গ্রন্থ উপস্থাপনায় ছিলেন বিশিষ্ট শিক্ষা ব্যবস্থাপক, কবি ও গবেষক ডঃ সাঈফ ফাতেউর রহমান, নির্ধারিত দু'জন আলোচকের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও লেখক জনাব নাসির হেলাল এবং অপরজন তুলনামূলক ধর্মতত্ত্ব বিশেষজ্ঞ অধ্যাপক ডঃ মোহাম্মদ আবদুল হাই। লেখক রাশেদুল ইসলাম গ্রন্থের বিষয়বস্তু এবং এ ধরণের গ্রন্থ লেখার পটভূমি তুলে ধরেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও সাভার কোরআন গবেষণা ও প্রশিক্ষন কেন্দ্রের প্রতিষ্ঠাতা প্রফেসর ডঃ মোঃ আব্দুল্লাহেল বাকী। অনুষ্ঠানে অত্যন্ত সময় উপযোগী এ ধরণের একটি বই লেখা ও প্রকাশের জন্য ইছামতি প্রকাশনি এবং অর্পণ- দর্পণ স্মৃতি ফাউন্ডেশনের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইছামতি প্রকাশনির সত্ত্বাধিকারী জনাব মুহাম্মদ রশিদুর রহমান, মাহবুব শাহরিয়ার হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্পণ-দর্পণ স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক শারমিনা পারভিন। অর্পন-দর্পন স্মৃতি ফাউন্ডেশন একটি অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। সোসাইটিজ আইন, ১৮৬০ এবং বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন আইন, ২০১৬ এর আওতায় প্রতিষ্ঠানটি নিবন্ধনকৃত। 'নিজে সৎকাজ করি এবং অন্যকে সৎকাজে উদ্বুদ্ধ করি'-এই ব্রত নিয়ে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করে আসছে। বিষয়ে বর্ণিত অনুষ্ঠানটি ফাউন্ডেশনের আওতায় অন্যকে সৎকাজে উদ্বুদ্ধকরণ কর্মসূচির একটি অংশ।
এমএসএম / এমএসএম
শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট: স্ট্যান্ডার্ড গ্রুপ
কারাগারে থেকেও ডেমরায় মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে খিলগাঁওয়ে গ্রেপ্তার হওয়া নাঈম
ডেমরায় থানা কৃষক দল নেতা মমিনকে মধ্যরাতে বাসায় এসে প্রাণনাশের হুমকি
এনবিআরের বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পূনর্বহালের দাবি
৬৪ জেলায় তরুণদের জন্য এআই প্রশিক্ষণ উদ্যোগ: দক্ষ জনশক্তি গড়ার নতুন দিগন্ত
ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন
মোহাম্মদপুরে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ড্যাবের তীব্র নিন্দা
আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
গার্মেন্টস আন্দোলনকারীদের উপর দমন পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
নাহারের অর্থায়নে চট্টগ্রামের বাঁশখালীতে আশ্রয়হীন ২৮ পরিবারকে নতুন ঘর দিল ছওয়াব
খামারবাড়ি থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি
‘পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে’