ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ডুমুরিয়ায় আঠারো মাইল কাঁচাবাজার স্থানান্তর করতে চাওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ২৬-১-২০২৫ দুপুর ২:৩

খুলনার ডুমুরিয়ায় আঠাঁরো মাইল কাঁচাবাজার স্থানান্তর করতে চাওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় আঠাঁরো মাইল কাঁচাবাজার আড়ৎ বাজার কমিটি, সর্বস্তরের শ্রমিক ও ব্যবসায়ীবৃন্দের উদ্যোগে আঠারো মাইল বাজারের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় সাধারণ ব্যবসায়ীরা বলেন, আমরা দীর্ঘদিন যাবৎ এখানে ব্যবসা-বাণিজ্য করছি।  কিন্তু একটি কুচক্রী মহল দীর্ঘদিন যাবত কাঁচাবাজারটি স্থানান্তর করিয়ে নিজেদের ফায়দা হাসিল করতে চাচ্ছে।
যার কারনে আমরা সাধারণ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছি। তারা আরো বলেন, এই আঠারো মাইল কাঁচাবাজার একটি ঐতিহ্যবাহী বাজার। এই বাজারের সাথে শুধু আমরা নই, সাধারণ কৃষকরাও সম্পৃক্ত। এই বাজার স্থানান্তর করলে শুধু ব্যবসায়ীরা নয় সাধারণ কৃষকরা ও ক্ষতিগ্রস্ত হবে। এখানে প্রায় ৬০ টি কাঁচা বাজার আড়ত রয়েছে। সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে তারা দাবি করে বলেন, এই কাঁচা বাজার স্থানান্তরের নামে তদবির করা কুচক্রী মহলকে তদন্তের মাধ্যমে যথাযথ আইনের আওতায় আনতে হবে।
এ মানববন্ধনে সভাপতিত্ব করেন কাঁচাবাজার আড়ৎ বাজার কমিটির সভাপতি আতিয়ার রহমান। এ সময় উপস্থিত ছিলেন কাঁচাবাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম , ডুমুরিয়ার মাগুরা গুনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ আরশাফুল ইসলাম, ব্যবসায়ী হাজী রবিউল ইসলামসহ আরো অনেকে। মানববন্ধনে সর্বস্তরের শ্রমিক ও ব্যবসায়ীবৃন্দ বলেন, কোনক্রমেই বাজার স্থানান্তর করতে দেওয়া হবে না। প্রয়োজনে এই সিদ্ধান্তের প্রতিবাদে কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে।

এমএসএম / এমএসএম

ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন শেরপুরের আইনজীবী কাকন

মির্জাগঞ্জে উত্তর কাকড়াবুনিয়া খিদমাতুল কুরআন হাফিজি মাদ্রাসায় হিফজ সবক প্রদান অনুষ্ঠান

নিজ অর্থায়নে বক্স কালভার্ট নির্মাণ করে প্রশংসায় ভাসছেন নাটোরের বড়াইগ্রামের গোপালপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ

কোমরে ইট বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টা; স্থানীয়দের তৎপরতায় প্রাণে বাঁচলেন মর্তুজা

উল্লাপাড়ার কৃতিসন্তান অ্যাডভোকেট সেলিম রেজা সহকারী অ্যাটর্নি জেনারেল নিযুক্ত

মনপুরায় ওয়ারিশি জমি নিয়ে বিরোধ: প্রতিপক্ষের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ

ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০২৬

মধুখালীতে ছাত্র ছাত্রীদের অটো ভাড়া কমানোর অনুরোধ করলেন রায়পুর ইউনিয়ন চেয়ারম্যান

টুঙ্গিপাড়ায় শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে বিশেষ কমিউনিটি সভা অনুষ্ঠিত

নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?

উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ