শান্তিগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শশুর আটক
সুনামগঞ্জের শান্তিগঞ্জে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার(২৬ জানুয়ারি) সকালে উপজেলার পাথারিয়া ইউনিয়নের উত্তর গাজীনগর গ্রাম থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ।
নিহত গৃহবধূ উত্তর গাজীনগর গ্রামের আজিজুল মিয়ার স্ত্রী রাজিয়া বেগম(২২)। গৃহবধূর শ্বশুরবাড়ির সদস্যরা আত্মহত্যা বলে দাবি করলেও বাবার বাড়ির লোকজন বলছেন পরিকল্পিত হত্যাকাণ্ড। এই ঘটনা নিহত গৃহবধূর মা ও ভাইয়ের আবেদনের প্রেক্ষিতে প্রাথমিকভাবে জিজ্ঞাবাদের জন্য তার স্বামী আজিজুল মিয়া ও শশুর আব্দুর রহিমকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত মধ্যরাতের যেকোনো একসময় পরিবারের সকলের অগোচরে বসতঘরের বাঁশের তীরের সাথে রশি দিয়া গলায় ফাঁস লাগান ওই গৃহবধূ। এরপর তার স্বামী আজিজুল মিয়া ঘটনাস্থলে এসে গলা থেকে ফাঁসির রশি খুলে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়েছে এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়৷ এরপর মরদেহ উদ্ধার করে সুরতহাল করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়৷ ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ৷
ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) আকরাম আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামী ও শশুরকে আটক করা হয়েছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ