ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

রাবিতে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু কাল


রাবি প্রতিনিধি photo রাবি প্রতিনিধি
প্রকাশিত: ২৬-১-২০২৫ দুপুর ৩:১৯

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি প্রক্রিয়ায় স্থগিত হওয়া প্রাথমিক আবেদন শুরু আগামীকাল থেকে। আবেদন করা যাবে ২৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারী পর্যন্ত। ভর্তি পরিক্ষায় প্রাথমিক আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২ টাকা। 

রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার স্থগিত হওয়া  প্রাথমিক আবেদন শুরু হবে ২৭ জানুয়ারি। আগামীকাল দুপুর ১২টা থেকে আবেদন করা যাবে ৫ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। চূড়ান্ত আবেদন তিন ধাপে যথাক্রমে ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি, ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি ও ২৩ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত সম্পন্ন হবে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,  ভর্তি পরীক্ষা B ইউনিট ১২ এপ্রিল, A ইউনিট ১৯ এপ্রিল ও C ইউনিট ২৬ এপ্রিল সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুর-এ অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://admission.ru.ac.bd থেকে জানা যাবে।

পোষ্য কোটার বিষয়ে জানতে চাইলে অধ্যাপক আখতার হোসেন মজুমদার বলেন, 'আগেই পোষ্যকোটা বাতিল করা হয়েছিল। সেই সিদ্ধান্তই বহাল রয়েছে।'উল্লেখ্য, গত ৫ জানুয়ারি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরুর কথা ছিল। কিন্তু ৪ জানুয়ারী এক বিজ্ঞপ্তিতে প্রাথমিক আবেদন স্থগিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এমএসএম / এমএসএম

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য