বিএনসিসি মহাস্থান রেজিমেন্টের সিইউও রাবি শিক্ষার্থী লাবনী
বিএনসিসি মহাস্থান রেজিমেন্টের সিইউও হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবিদা আক্তার লাবনী। ২১ জানুয়ারি মহাস্থান রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার, লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইসহাক তাকে আনুষ্ঠানিকভাবে র্যাংক পরিধান করান।
১৬ ও ১৭ জানুয়ারি অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেন লাবনী। তিনটি ধাপে (লিখিত, মৌখিক এবং প্র্যাকটিক্যাল) হওয়া এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিজ দক্ষতা প্রদর্শন করে তিনি সেরা নির্বাচিত হন। ১৮ জানুয়ারি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। পরে ২১ জানুয়ারি মহাস্থান রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার, লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইসহাক, বিজিবিএম, পিএসসি, লাবনীকে আনুষ্ঠানিকভাবে র্যাংক পরিধান করান।
বিএনসিসি মহাস্থান রেজিমেন্টে পাঁচটি ব্যাটেলিয়ন রয়েছে এবং প্রতিটি ব্যাটেলিয়নে এ, বি, সি, ডি, এবং ই-এই পাঁচটি কোম্পানি থাকে। ডি কোম্পানি নারীদের প্লাটুন হিসেবে পরিচিত, যেখানে লাবনী সিইউও হিসেবে দায়িত্ব পালন করবেন।
ডি কোম্পানি মহাস্থান রেজিমেন্টের একটি বিশেষ প্লাটুন, যেখানে নারীদের নেতৃত্ব দেওয়ার সুযোগ থাকে । রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ, সরকারি মহিলা কলেজ, নবাবগঞ্জ সরকারি কলেজ, বরেন্দ্র কলেজ এবং রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এই ছয়টি প্রতিষ্ঠানের ক্যাডেটরা ডি কোম্পানিতে অংশ নেন। এর মধ্য থেকে মাত্র একজনকে ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) নির্বাচিত করা হয়।
এমএসএম / এমএসএম
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?