পিরোজপুরে দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় তারুণ্যের উৎসব-২০২৫ অনুষ্ঠিত
‘‘বাংলাদেশকে বদলাই, বিশ্বকে বদলাই’’ এই স্লোগানে সারা দেশের ন্যায় বর্ণাট্য আয়োজনে দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় তারুণ্যের উৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়েছে ।
রোববর (২৬ জানুয়ারি)সকাল ১০টায় মাদ্রাসা ক্যাম্পাসে নানা আয়োজনে তারুণ্যের উৎসব শুরু হয়। এর মধ্যে ছিল ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান, সামাজিক সচেতনতা মূলক বিভিন্ন পোস্টার,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পেইন্টিং, ব্যানার প্রদর্শন ও পিঠা উৎসব।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা সাইদী ফাউন্ডেশনের চেয়্যারমান আলহাজ্ব শামীম বিন সাইদী, বিশেষ অতিথি হিসবে,পিরোজপুর নেছারাবাদ সার্কেলের সহকারী পুলিশ সুপার সাবিহা মেহেবুবা,আল্লামা সাইদী ফাউান্ডেশনের সেক্রেটারী মাওলানা শফিকুল ইসলাম, টগড়া দারুল ইসলাম কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. আব্দুল্লাহীল মাহমুদ, পিরোপুর পৌর জামায়াতের আমীর বিশিষ্ট ব্যবসায়ী ইসহাক আলী খান, সভাপতিত্ব করেন দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মুহাঃ মহিউদ্দীন, এসময় অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন আজ নারীরা কোনো অংশেই পিছিয়ে নেই কোনো কোনো ক্ষেত্রে নারীরা পুরুষের থেকেও এগিয়ে যাচ্ছে দেশ পরিচালনা থেকে শুরু করে মাহকাশ জয়, অনেক সাফল্য আসছে প্রতিনিয়ত। পৃথীবির জনসংখ্যা আর্ধেক নারী হওয়ায় তাদের অংশগ্রহণ ব্যতিত ভবিষৎ উন্নয়ন সম্ভব নয়। তাই তোমাদের জ্ঞানচর্চা, ক্ষমতায়ন, রাজনৈতিক,অর্থনৈতিক সহ সকল বৈচিত্র কর্মে পারদর্শী হতে হবে।
এমএসএম / এমএসএম
কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ
কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড
কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা
আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার
টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা
সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ
রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা
সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান
পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়
ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির
ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা
উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত