মধুপুরে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস পালনে মানববন্ধন ও আলোচনা সভা
জীবাশ্ম জ্বালানীকে না বলুন, ক্লিন এনার্জি: টেকসই ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের মধুপুরে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উদযাপিত হয়েছে।
রবিবার (২৬ জানুয়ারী) সকালে দিবসটি উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)র অনুপ্রেয়নায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) ও মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর যৌথ আয়োজনে মানববন্ধন ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে জামালপুর-মধুপুর মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে আলোচনা সভায় সনাক সভাপতি মোঃ আব্দুল মালেক'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ সাইদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা: লুৎফর রহমান, বিলকিস আক্তার (ইউএসআই), সনাক সদস্য মোঃ শামসুল আলম, শ্রীকুমার গুহ নিয়োগি, টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর জিনিয়া গ্লোরিয়া ম্রং প্রমুখ। এসময় বিভিন্ন পেশাজীবি, সাংবাদিক, ইয়েস সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ সাইদুর রহমান বলেন “টিআইবির উদ্যোগে প্রথম জনগনের কাছে নতুন বিষয় পৌছে দেওয়ার যে প্রয়াস তা নিঃসন্দেহে প্রশংসনীয়। দেশের জনগন এখনও জানে না কিভাবে জনগনের পরিত্যক্ত জিনিস দিয়ে গ্যাস উৎপাদন করা সম্ভব। তিনি আরো বলেন পৌরসভায় অনেক পলিথিন, প্লাস্টিকগুলো খোলা স্থানে পুরিয়ে ফেলা হচ্ছে যা কিনা পরিবেশ দুষন করছে। এ বিষয়ে জনগনকে সচেতন করতে হবে।
এমএসএম / এমএসএম
কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ
কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড
কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা
আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার
টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা
সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ
রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা
সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান
পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়
ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির
ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা
উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত