ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

হাসপাতালের সেবার মান উন্নয়ন ও সুশাসন নিশ্চিতে করনীয়” বিষয়ক অধিপরামর্শ সভা”


মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২৬-১-২০২৫ বিকাল ৫:৫৬

টাঙ্গাইলের মধুপুরে সনাক-টিআইবি’র উদ্যোগে উপজেলা স্বাস্থ্য সেবার মান উন্নয়ন ও সুশাসন নিশ্চিতে করনীয়” বিষয়ক অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(২৬ জানুয়ারী) বেলা সাড়ে ১১ টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর উদ্যোগে মধুপুর উপজেলা স্বাস্থ্য সেবার মান ও সুশাসন নিশ্চিতে অধিপরামর্শ সভার আয়োজন করা হয়। 

স্বাস্থ্য বিষয়ক উপকমিটির আহবায়ক ড: মো: শামসুল হক এর সভাপতিত্বে দুর্নীতিবিরোধী আন্দোলন ও স্বাস্থ্য সেবাখাতে শুদ্ধাচার চর্চার প্রয়োজনীয়তা ও করণীয় বিষয়ে বক্তব্য রাখেন মধুপুর সনাকের সভাপতি মোঃ আব্দুল মালেক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড: মোহাম্মদ সাইদুর রহমান, মেডিকেল অফিসার ড: মো: লুৎফর রহমান, বিলকিস আক্তার, ইউএসআই, টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর জিনিয়া গ্লোরিয়া ম্রং প্রমুখ।

সভায় সনাক, ইয়েস, এসিজি সদস্য এবং মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তাগন অংশ নেয়।

সভায় টিআইবি’র চলমান প্রকল্পের আওতায় কুড়াগাছা এবং কুড়ালিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের সেবার মান উন্নয়ন ও সুশাসন নিশ্চিতের লক্ষে মধুপুর গঠিত অ্যাকটিভ সিটিজেন গ্রুপের উদ্দ্যোগে কমিউনিটি মনিটরিং, স্থানীয় নাগরিক/অভিভাবক বৃন্দের অংশগ্রহনে অনুষ্ঠিত কমিউনিটি অ্যাকসন মিটিং এর আলোচনা ও মতামত এবং প্রত্যাশা ব্যাক্ত করেন। 

এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ