চন্দনাইশে রাতের আঁধারে অভিযান: মাটি কাটায় দায়ে ১টি স্কেভেটর ও ৪টি ডাম্পার ট্রাক জব্দ
চট্টগ্রামের চন্দনাইশ প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে রাত-দিন ফসলী জমি ও পাহাড় কেটে মাটি লুটে বিক্রি করে দিচ্ছে মাটি খেকোরা। এই মাটি খেকোদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন দিনে-রাতে সমানতালে অভিযান চালালেও কোন মতে বন্ধ হচ্ছে না এই মাটি কাটা। তবে ধারণা করা হচ্ছে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করার পূর্বে মাটি খেকোরা তের পেয়ে পালিয়ে যাওয়া এবং এইসব মাটি খেকো চক্রের সদস্যদের শাস্তির আওতায় না আনায় দিনের পর দিন কৃষি জমির টপসয়েল কাটার পাশাপাশি পাহাড় কেটে উজাড় করে দিচ্ছে চক্রের সদস্যরা। গতকাল গভীর রাতেও উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের বহরম পাড়া এলাকায় এদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা। এসময় ফসলি কৃষিজমির মাটি কেটে পরিবেশ বিনষ্ট করা মাটিভর্তি ৪টি ডাম্পার ট্রাক ও ১টি স্কেভেটর জব্দ করেন। এব্যপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা বলেন,চন্দনাইশে মাটি কাটার চরম প্রবনতা চরম আকার ধারণ করেছে। যেখানে যেখানে মাটি কাটার খবর পাচ্ছি সেখানে অভিযান পরিচালনা করে জেল জরিমানা করেছি। গতকাল রাতেও আমরা গোপন সংবাদের ভিত্তিতে সাতবাড়িয়া ইউনিয়নের বহরম পাড়া এলাকায় মাটি খেকোদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করি। এসময় হাতেনাতে কৃষি জমির মাটিভর্তি ৪টি ডাম্পার ট্রাক ও স্কেভেটর আটক করি। তবে এইসব ট্রাকের ড্রাইভার পালিয়ে যায়। আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী