ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে বিজিবির অভিযানে এক ভারতীয় নাগরিক আটক


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২৭-১-২০২৫ দুপুর ৪:১৬

মৌলভীবাজার জেলার জুড়ীতে বিজিবির অভিযানে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি ভারতের ত্রিপুরা রাজ্যের ধর্মনগর থানার ভাগ্যপুর পাঁচ নাম্বার গ্রামের গয়েস মিয়ার ছেলে মোঃ রাহুল উদ্দিন। গ্রেফতারকৃত ব্যক্তি ভারতীয়  চোরাচালান এবং মানব পাচারের সাথে জড়িত বলে জানায় বিজিবি।

সোমবার (২৭ জানুয়ারি) সকালে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার ফুলতলা ইউনিয়নের কোনাগাঁও গ্রামের মোহাম্মদ ইসমাইল হোসেনের ছেলে রাজু আহমেদের বাড়ী থেকে অভিযান চালিয়ে ওই ভারতীয় নাগরিককে আটক করা হয়। 

বিজিবি সূত্রে জানা যায়, ফুলতলা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮১৯/১২- এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বসবাসকারী স্থানীয় বাংলাদেশী নাগরিক মোঃ রাজু আহমেদের বাড়ীতে অনুপ্রবেশ করে আত্মগোপনে আছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তবে অভিযান কালে বিজিবির উপস্থিতি টের পেয়ে পূর্বেই বাড়ীর মালিক মোঃ রাজু আহমেদ পালিয়ে যায়। বিজিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত ভারতীয় নাগরিক বিভিন্ন সময় চোরাচালান এবং মানব পাচারের সাথে জড়িত। অনেকদিন যাবৎ গ্রেফতারকৃত ভারতীয় নাগরিক সীমান্তে অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালানে অংশগ্রহণ ও সহযোগিতা করে আসছিল। 

বিষয়টি নিশ্চিত করে বিজিবি ৫২  ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান, পিপিএম বলেন,  ভারতীয় ওই নাগরিকের  বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ এবং মানব পাচারের অভিযোগে থানায় মামলা করা হয়েছে।

এমএসএম / এমএসএম

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান