সুবিপ্রবি'র প্রক্টর-শিক্ষার্থীদের হেনস্তা, ৬ দফা দাবিতে সড়ক অবরোধ
হাফ পাস (অর্ধেক ভাড়া) ইস্যুকে কেন্দ্র করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) শিক্ষার্থীকে শারীরিক লাঞ্ছনা ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সাথে বাস হেলপারের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সুবিপ্রবি'র শিক্ষার্থীরা।
সোমবার(২৭ জানুয়ারি) সকাল ১০ টায় ৬ দফা দাবি নিয়ে প্রায় ৩০ মিনিট সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ক্ষোব্ধ শিক্ষার্থীরা। এসময় অবরোধে আটকে থাকা পরিবহন যাত্রীরা ভোগান্তিতে পড়েন। পরে খবর পেয়ে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা সুকান্ত সাহা ঘটনাস্থলে পৌঁছে সৃষ্ট সমস্যার সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। পরে সুনামগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল হক ও মালিক পরিবহনের দায়িত্বশীল মিজানুর রহমান শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আশ্বাস দিলে পরিবেশ শান্ত হয়।
শিক্ষার্থীদের দাবি, পুরো সপ্তাহ ২৪ ঘন্টা হাফপাস নিশ্চিত করতে হবে৷ বিকাল ৪ টার মধ্যে ওই বাসের হেলপারকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে সবার সামনে ক্ষমা চাইতে হবে৷ সকল শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মার্জিত ব্যবহার করতে হবে৷ প্রতিটি বাসে হাফপাস লিফলেট লাগাতে হবে। এবং শিক্ষার্থী সংখ্যা নূন্যতম একজন হলেও বাস দাড়াতে ও হাফপাস নিতে হবে৷
অবরোধ তুলে নেয়ার পর শিক্ষার্থীদের নিয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা। এসময় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সেখ আব্দুল লতিফ, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ও গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হারুন অর রশিদ,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান রাশেদ মাহমুদ, সুনামগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল হক ও মালিক পরিবহনের দায়িত্বশীল মিজানুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ
কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড
কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা
আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার
টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা
সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ
রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা
সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান
পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়
ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির
ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা
উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত