ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

যুব উন্নয়ন ফাউন্ডেশনের আত্মপ্রকাশ


মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২৭-১-২০২৫ বিকাল ৫:৩৫

"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" তারুণ্যের উৎসব উপলক্ষে টাঙ্গাইলের মধুপুরে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব তরুনদের অংশগ্রহণে যুব সমাবেশের আয়োজনে করা হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে তারুণ্যের উৎসব উপলক্ষে প্রশিক্ষিত, আত্মকর্মী, যুব সংগঠন, যুব উদ্যোক্তা এবং যুব তরুনদের অংশগ্রহণে যুব সমাবেশের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। 

যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জুবায়ের হোসেন। 

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ইসমাঈল হোসেন এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি প্রমুখ। অনুষ্ঠানে ছাত্র সমন্বয় নেতৃবৃন্দসহ শতাধিক যুবক ও যুবতী উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে যুব উন্নয়ন ফাউন্ডেশন নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। ১১ সদস্য বিশিষ্ট প্রত্যক্ষ সমর্থনের মাধ্যমে আগামী এক বছরের জন্য কমিটি অনুমোদিত হয়। কমিটি ঘোষনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: ইসমাঈল হোসেন। 

উপজেলা যুব উন্নয়ন ফাউন্ডশন এর নবনির্বাচিত কমিটির সভাপতি নির্বাচিত হয় মো: খলিলুর রহমান, সহ-সভাপতি মোছা: মাকছুদা আক্তার সোনিয়া, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক মো: সোহেল রানা, কোষাধ্যক্ষ মো: তাহিদুল ইসলাম ও ক্রীড়া সম্পাদক নির্বাচিত হন মো: মানিক মিয়া। 

এমএসএম / এমএসএম

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম