ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

‘ট্রেনের টিকিটের টাকা ফেরত পেতেও ভোগান্তি হচ্ছে’


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-১-২০২৫ দুপুর ৪:৩৩

জয়পুরহাটে রেলের রানিং স্টাফদের কর্মবিরতিতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ট্রেন না থাকায় অনেক যাত্রী টিকিটের টাকা ফেরত নিতে এসেছেন। এতেও তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেছেন।

এর আগে সোমবার (২৭ জানুয়ারি) রাত ১২টা থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের জয়পুরহাটের রফিক, সায়েমসহ কয়েকজন বলেন, সোমবার বিকেলে রেলভবনে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়। বৈঠকে আমাদের মাইলেজ, রানিং অ্যালাউন্সের কোনো দাবি পূরণের আশ্বাস মেলেনি। তাই রাত ১২টা থেকে কর্মবিরতি পালন করছি। এ কারণে মধ্যরাত থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রাহুল ইসলাম নামের এক যাত্রী অভিযোগ করে বলেন, আগে থেকে ট্রেন বন্ধের বিষয়টি জানা থাকলে বিকল্প পথে গন্তব্যে যেতাম। ট্রেন না থাকায় টিকিটের টাকা ফেরত নিতে এসেছি। এই টিকিটের টাকা পেতেও অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে।

শফিকুল ইসলাম নামে আরেক যাত্রী বলেন, আমি যশোর যাবো। টিকিটও কেটে রেখেছিলাম। কিন্তু আজকে রেল স্টেশনে এসে দেখি ট্রেন চলবে না। এখন বিপাকে পড়ে গেলাম।

জয়পুরহাট রেলওয়ের স্টেশনের মাস্টার আমেনা খাতুন বলেন, গতরাত থেকেই কর্মবিরতি শুরু হয়েছে। এতে করে অনেক যাত্রী বিপাকে পড়েছেন। তবে যারা টিকিট কেটেছিলেন তাদের টাকা ফেরত দেওয়া হচ্ছে।

এমএসএম / এমএসএম

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?

উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ

জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ

পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার

রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত

বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার

চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন

টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা

রোগী আছে ডাক্তার নেই নিজেই ‘রোগাক্রান্ত’ বঞ্চিত সেবাপ্রার্থীরা