বিকেএসপি’তে আন্তর্জাতিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতার শুভ উদ্বোধন
বিকেএসপিতে ‘(তারুণ্যের উৎসবে বিকেএসপি’) এ প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে ৬ষ্ঠ বিকেএসপি কাপ আন্তর্জাতিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৫।আজ সকালে বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের প্রেসিডেন্ট মেজর জেনারেল (অব: ) ড. মো: নাঈম আশফাক চৌধুরী রং বেরঙের বেলুন উড়িয়ে প্রতিযোগিতার শূভ উদ্বোধন করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে দেশের ক্রীড়াঙ্গনকে শক্তিশালী করতে এ প্রতিযোগিতা বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন। তিনি তরূণ এ্যাথলেটদের বিকেএসপিতে উপস্থিতিকে তরু্ণ্য মেলা বলে অভিহিত করেন এবং প্রতিযোগিতার সাফল্য কামনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম ও ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
প্রতিযোগিতার শুরুতেই বিকেএসপির এ্যাথলেটরা তাদের আধিপত্য বিস্তার করতে শুরু করে। বালিকা ৮০০ মি. ইভেন্টে বিকেএসপির সুমাইয়া ও সুহানা আক্তার ১ম ও ২য় এবং নেপালের আসমিতা ভূজেল ৩য় স্থান লাভ করেন। বালক ৮০০ মি.ইভেন্টেও বিকেএসপির নিয়ামুল শেখ প্রথম, সামি ইসলাম সানি ২য় এবং রাজশাহীরিইফাদ আলী ৩য় স্থান লাভ করেন।
প্রতিযোগিতায় বিকেএসপি ছাড়াও দেশের সকল বিভাগীয় দল ও নেপালের একটি দল অংশগ্রহণ করছে। দু’দিন ব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় ১৫০ জন এ্যাথলেট ২৫টি ইভেন্টে ৭৫ টি পদকের জন্য মুখোমুখি হবে । এ ধরনের আয়োজন বিকেএসপির এ্যাথলেটদের প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আয়োজক কমিটি মনে করেন। প্রতিযোগিতায় তারুণ্যদ্বীপ্ত এ্যাথলেটদের অংশগ্রহণে উৎসবমূখর হয়ে উঠেছে দেশের ক্রীড়াঙ্গনের নিউক্লিয়াস খ্যাত বিকেএসপি।
এমএসএম / এমএসএম
হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?
উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ
জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ
পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার
রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত
বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার
চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা
নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন
টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল
কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত
নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা