কেশবপুর সাংবাদিকে মারপিট বাড়িতে সন্ত্রাসী হামলা
যশোরের কেশবপুরে সাংবাদিক সোহল পারভেজকে মারপিট ও বসত বাড়িতে সন্ত্রাসী হামলা হত্যার হুমকি। থানায় অভিযোগ।অভিযোগ সূত্রে জানাগেছে, যশোরের কেশবেপুর উপজেলার ৫নং মঙ্গলকোট ইউনিয়নের চুয়াডাঙ্গা গ্রামের মোঃ শাহাদাৎ হোসেন জোয়ারদারের ছেলে সোহেল পারভেজ (৪০) প্রেসক্লাব কেশবপুর এর দপ্তর সম্পাদক এবং ঢাকা থেকে প্রকাশিত "দৈনিক সকালের সময়" পত্রিকার কেশবপুর প্রতিনিধি হিসেবে দায়িত্বরত আছেন।
গত মঙ্গলবার ২৮/০১/২০২৫ তারিখ বেলা অনুমান ১০.৫০ ঘটিকার সময় পিআই অফিস,কেশবপুর কর্তৃক রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ করার জন্য তদন্তে জান। তখন স্থানীয় সাংবাদিক সোহেল পারভেজ এর নিকট জিজ্ঞাসা করিলে উক্ত জমি মশিয়ার রহমানে'র রেকর্ডীয় সম্পত্তি বলে জানায়। এই কথা শুনে একই গ্রামের প্রতিবেশী সন্ত্রাসী (১)মোঃ আজিবার গাজীর ছেলে ইমরান গাজী (৩৬), (২) মৃত ফুলমিয়া গাজীর ছেলে মোঃ আজিবার গাজী (৫৫) সাংবাদিক সোহেল পারভেজ এর উপর ক্ষিপ্ত হয়ে অদ্য ইং ২৮/০১/২০২৫ তারিখ বেলা অনুমান ১১.০০ ঘটিকার সময় সাংবাদিকের বসতবাড়িতে অনধিকার প্রবেশ করিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। প্রতিবাদ করিলে বিবাদীদ্বয় বাঁশের লাঠি দিয়ে সাংবাদিক'কে বেধড়কভাবে মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম করে। একপর্যায়ে সন্ত্রাসী রাজত্ব কায়েম করার লক্ষ্যে সাংবাদিক এর বসতবাড়িতে ভাংচুর চালায় এবং প্রকাশ্যে হুমকি দিতে থাকে যে, সাংবাদিক'কে ঝুলিয়ে পেটাবে, সাংবাদিকতা ঘুচিয়ে দেবে। বের হলে হত্যা করে ফেলবে বলে বাড়ির সামানে সন্ত্রাসীরা অবস্থান করলে তাৎক্ষণিক মুঠো ফোনের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর নিকট নিরাপত্তা চায় কিন্তু কোন নিরাপত্তা না পেয়ে এক পর্যায় এলাবাসীর সহযোগিতায় বাড়ি থেকে বের হতে পারেন।
এবিষয়ে কেশবেপুর থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ
কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড
কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা
আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার
টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা
সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ
রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা
সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান
পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়
ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির
ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা
উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত