ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

কর্মবিরতি শেষে ঘুরল ট্রেনের চাকা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-১-২০২৫ দুপুর ১:১৭

মাইলেজ সমস্যাসহ বিভিন্ন দাবি নিয়ে কর্মবিরতির ডাক দিয়েছিলেন রেলের রানিং স্টাফরা। কর্তৃপক্ষ তাদের সমস্যা সমাধানের আশ্বাস দিলে কর্মবিরতি থেকে সরে আসার ঘোষণা দেন তারা। যার মাধ্যমে ৩০ ঘণ্টা পর সারা দেশে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বিভিন্ন দাবিতে সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে ট্রেন চলাচল বন্ধ রাখেন রানিং স্টাফরা। মঙ্গলবার (২৮ জানুয়ারি) কয়েক দফায় তাদের সঙ্গে বৈঠক শেষে রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সমস্যা সমাধানের আশ্বাস দিলে মধ্যরাতে কর্মবিরতি থেকে সরে দাঁড়ায় বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ও কর্মচারী শ্রমিক ইউনিয়ন। পরে বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৬টা ১০ মিনিটে রাজশাহী থেকে খুলনার উদ্দেশ্যে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন ছেড়ে যায়। এর মাধ্যমে ৩০ ঘণ্টা পর সারা দেশে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। অবসান ঘটেছে যাত্রীদের সীমাহীন দুর্ভোগের। 

জানা গেছে, সকাল ৬টা ১০ মিনিটে খুলনার উদ্দেশ্যে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন, ৬টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে মধুমতী এক্সপ্রেস ট্রেন, ৭টা ৩৫ মিনিটে বনলতা এক্সপেক্স ট্রেন ও ৭টা ৫০ মিনিটে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন রাজশাহী স্টেশন ছেড়ে গেছে। 

ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ায় খুশি যাত্রীরা। সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের যাত্রী রমজান আলী বলেন, মঙ্গলবার অনেকেই গন্তব্যে যেতে পারেননি। স্টেশনে এসে শুনেছি কেউ কেউ এখানেই রাত কাটিয়েছেন। ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ায় সকাল থেকে স্টেশনে যাত্রীদের সমাগম লক্ষ্য করা গেছে। 

রাজশাহী স্টেশন মাস্টার শহিদুল আলম বলেন, সকাল থেকে সব ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। তবে বনলতা ও সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন দুটি বিশ মিনিট বিলম্বে ছেড়ে গেছে।

এমএসএম / এমএসএম

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?

উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ

জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ

পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার

রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত

বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার

চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন

টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা

রোগী আছে ডাক্তার নেই নিজেই ‘রোগাক্রান্ত’ বঞ্চিত সেবাপ্রার্থীরা