ট্রেন চালু হলেও ভোগাচ্ছে শিডিউল বিপর্যয়
সরেজমিনে স্টেশনে গিয়ে কথা হয় আরাফাত নামের এক যাত্রীর সঙ্গে। তিনি বলেন, ট্রেন চলাচল শুরু হলেও শিডিউল বিপর্যয় হচ্ছে। তারপরও স্বস্তির খবর ট্রেন চলাচল শুরু হয়েছে, এটা স্বাভাবিক থাকলেই আমরা যাত্রীরা খুশি।
আজিজুল হাকিম নামের আরেক যাত্রী বলেন, আমি জামালপুর যাওয়ার জন্য স্টেশনে আসি। তবে শিডিউল বিপর্যয়ের কারণে প্রায় একঘণ্টা স্টেশনে বসে থাকতে হয়েছে। শিডিউল বিপর্যয়ের কারণে আমার মতো বহু যাত্রী ভোগান্তিতে পড়েছেন। তবে আশা করছি, এই ভোগান্তি দ্রুত নিরসন হবে।
রেলওয়ে রানিং স্টাফ শ্রমিক কর্মচারী ইউনিয়ন ময়মনসিংহ কেওয়াটখালী শাখার অতিরিক্ত সম্পাদক মো. হানিফ বলেন, কর্তৃপক্ষের আশ্বাসের পাশাপাশি সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি মাথায় নিয়ে কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। আশা করছি, আমাদের ন্যায্য অধিকার মাইলেজ পুনর্বহাল অচিরেই হবে।
ময়মনসিংহ অঞ্চলে ২৮ জোড়া ট্রেন চলাচল করে। এতে ময়মনসিংহ থেকে বিভিন্ন রুটে প্রায় ৬ হাজার যাত্রী যাতায়াত করেন।
এমএসএম / এমএসএম
কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ
কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড
কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা
আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার
টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা
সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ
রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা
সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান
পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়
ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির
ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা
উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত