ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

খাল খননের মাধ্যমে বাকলিয়ার জলাবদ্ধতা কমাবে : মেয়র শাহাদাত


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ২৯-১-২০২৫ দুপুর ৪:৩৭

চট্টগ্রামের বাকলিয়া ও চান্দগাঁও এর জলাবদ্ধতা কমাতে কৃষিখাল খনন গুরুত্বপূর্ণ সুফল বয়ে আনবে বলে আশা করছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডস্থ বড় কবরস্থান সংলগ্ন কৃষি খাল এর খনন কাজের উদ্বোধনকালে তিনি এ সব কথা বলেন। 

মেয়র ডা. শাহাদাত হোসেন আরো বলেন, বর্ষাকালে বহদ্দারহাট-বাকলিয়ায় সবচেয়ে বেশি জলাবদ্ধতা হয় বিধায় এ এলাকার জনগুরুত্বপূর্ণ কৃষিখাল খননের উদ্যোগ নিয়েছি,আমি মেয়র হওয়ার পরে তিন-চারদিনের মধ্যেই এই খাল পরিস্কার করার উদ্যোগ নেই,কিন্তু আজ এখানে এসে দেখছি আবারও খাল ময়লায় ভরে গেছে। তােই এখন ৯০০ ফুটের এই খালটি পরিষ্কার করব। এই খালটি যদি পরিষ্কার হয় সেটা বাকলিয়া, বহদ্দারহাট,চান্দগাঁও এলাকায় বর্ষায় যে জলাবদ্ধতা হয় সেটার পানিগুলো নেমে চাকতাই খালে নামবে এবং চাকতাই খাল থেকে কর্ণফুলী নদীতে চলে যাবে। শুধুমাত্র এই খালটা নয় আমরা যে ৩৬ খাল সিডিএ এর প্রকল্পের অধীনে আছে এর বাইরে যে ২১ টি খাল রয়ে গেছে এই ২১ টা খাল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পরিস্কার করব।পাশাপাশি সেকেন্ডারি টার্সিয়ারি স্টেজে যে কাজগুলো আছে, অর্থ্যাৎ এখানে কৃষিখালে রিটেনিং ওয়ালগুলো নেই। কাজেই আমাদের একটা প্ল্যান আছে এখানে রিটেনিং ওয়েলগুলো আমরা সেখানে করে দিব এবং সেখানে অনেকেই খাল দখল করে কিন্তু ঘরবাড়ি নির্মাণ করেছে। বিএস সিট অনুযায়ী যেখানেই কেউ জোর করে খালের ভূমি দখল করেছে তাদের বিরুদ্ধে আইন প্রয়োগ করা হবে। আমরা চাই এই শহর আমাদের সবার তাই সবাই মিলে এই শহরকে আমরা সুন্দর রাখবো। এই খাল দিয়ে একসময় পণ্য পরিবহন করতো, সাতার কাটত। 
এই খাল পুনর্খনন করে আমরা খালের স্বাভাবিক জলপ্রবাহ ফিরিয়ে দিতে চাই। 
চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেন, চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসণে মাননীয় প্রধান উপদেষ্টা বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন। আমরা চাই না যে এইবার বর্ষা মৌসুমে আপনারা সেই কষ্টটা পান যে কষ্টটা কয়েক বছর ধরে আপনারা পেয়ে আসছেন।আমরা জানতে পারলাম যে আসলে খাল অবৈধ দখলের শিকার হচ্ছে সেজন্য আমাদের জনজীবনটাই পরিবর্তিত হয়ে যাচ্ছে এবং আমরা খারাপ অবস্থার দিকে চলে যাচ্ছি, আমাদের জীবন যাত্রাটাই হয়তো সেইভাবে যাপন করা সম্ভব হচ্ছে না। তাই  আমরা সরকারের প্রশাসন হিসেবে যেটা সিদ্ধান্ত পেয়েছি সেটা হচ্ছে যে আমরা সকলে মিলে সিডিএ, ওয়াসা,পানি উন্নয়ন বোর্ডসহ আরো যে যে কয়টা সংস্থা রয়েছে আমরা এখন নিয়মিত বসছি এবং আমরা আমাদের মধ্যে সমন্বয়ের ক্ষেত্র সৃষ্টি করে সিটি কর্পোরেশনকে সহায়তা করছি। যেন সিটি কর্পোরেশন আপনাদেরকে একটা সুন্দর শহর উপহার দিতে পারে। যদি কেউ আমাদেরকে প্রতিহত করতে চায় তাহলে খাল দখলকারীদের বিরুদ্ধে আমরা আইনানুগ  প্রয়োজনীয় শক্তি প্রয়োগে পিছপা হবনা। 

এসময় আরো উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরীসহ পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব