ধানুরা বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত
‘‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের গুরুদাসপুরে ধানুরা বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে তারুণ্যের উৎসব, বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) উপজেলার চাপিলা ইউনিয়নের ধানুরা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সারাদিনব্যপি ওই বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ। ইউএনও ফাহমিদা আফরোজ বিদ্যালয়ের ছাত্রীদের উদ্দেশ্যে বলেন- আগামীতে যেন কোনো মেয়ে বাল্য বিবাহের শিকার না হয় সেক্ষেত্রে শিক্ষকদের পাশপাশি অভিভাবকদের সচেতন হতে হবে। তা না হলে অল্প বয়সে মেয়েদের বিবাহ দিলে স্বাস্থ্যঝুঁকিসহ মারা যাওয়ার মত বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়া তিনি মেয়েদের জন্য নানা রকম দিকনির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন।
এসময় উপজেলা শিক্ষা অফিসার সেলিম আক্তার, মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার বজলুর রহমান, অত্র বিদ্যলয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি