ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

ছাত্রদের চাপে সাবেক মন্ত্রীর হাতে হাতকড়া, ডিম নিক্ষেপ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১-১-২০২৫ দুপুর ১০:৩৪

হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়ার সময় হাতকড়া না থাকায় গাড়ি আটকে দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে চাপের মুখে সাবেক মন্ত্রীকে হাতকড়া পরানো হয়।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত পৌনে ১১টার দিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানা থেকে তাকে বের করার সময় এ ঘটনা ঘটে।

লালমনিরহাট-২ আসনের সাবেক এই সংসদ সদস্যের বিচার দাবি ও আওয়ামী লীগের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। গাড়িতে তোলার পর তাকে হাতকড়া পরানোর দাবিতে পুলিশের প্রতি ক্ষোভ জানিয়ে গাড়ি আটকে দেন। পরে পুলিশ বাধ্য হয়ে তাকে হাতকড়া পরিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

পুলিশের প্রতি ক্ষোভ জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের যুগ্ম সদস্য সচিব রাজিমুজ্জামান হৃদয় বলেন, এ ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হয় পুলিশের চরিত্র বদল হয়নি। এমন ঘৃণ্য একজন অপরাধীকে হাতকড়া না পরানো তার প্রমাণ।

এদিকে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে জরুরি বিভাগের সামনে দিয়ে কড়া নিরাপত্তার মধ্যে বের করা হয় নুরুজ্জামান আহমেদকে। বিক্ষুব্ধ ছাত্র-জনতা সাবেক এই মন্ত্রীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করার পাশাপাশি বিভিন্ন স্লোগান দেন। 

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডে পোস্ট অফিস সংলগ্ন গলিতে ভাগ্নের বাসা থেকে নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন ছাত্র আন্দোলনে হামলা, হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগসহ একাধিক মামলা রয়েছে।’

জানা গেছে, রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে মাহামুদুল হাসান মুন্না নিহতের ঘটনায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার ছেলেসহ ১২৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত বছরের ২৯ আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালী আমলি আদালতে মামলাটি করেন মুন্নার বাবা আব্দুল মজিদ।

এ মামলায় গত ২৮ জানুয়ারি মঙ্গলবার রাতে নগরীর স্টেশন বাবুপাড়ায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা আল-আমিন হোসেনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে একই মামলায় গত বছরের ২৭ অক্টোবর সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছোট ভাই শামসুজ্জামান আহমেদ ভুট্টুকে কালীগঞ্জ বাজার থেকে গ্রেপ্তার করেন লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

এদিকে লালমনিরহাট জেলায়ও ৫ আগস্টের পর সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদের নামে আটটি মামলা দায়ের হয়েছে।

এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ