ফ্যাসিবাদি কায়দায় ফেনী জেলা ক্রীড়া সংস্থার কমিটি গঠন
ডিসির প্রস্তাব উপেক্ষা করে ফ্যাসিবাদি কায়দায় ফেনী জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। অযোগ্য ও ক্রীড়াঙ্গনের বাইরের লোক দিয়ে গঠন করা ফেনী জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে জেলার ক্রীড়াঙ্গনের খেলোয়াড়, কোচ, ম্যানেজার ও সংগঠকরা। তারা অবিলম্বে এ অযোগ্য কমিটি বাতিলের জন্য আন্দোলনে নামবেন।
বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্নসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত ফেনী জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ঘোষিত এই কমিটিকে ঘিরে ব্যাপক সমালোচনা হচ্ছে ফেনী জেলাজুড়ে। এছাড়া ফেনী জেলা ক্রীড়াঙ্গণের সঙ্গে যারা জড়িত আছে, এই কমিটি দেখে হতাশা প্রকাশ করেছেন। যাদের সঙ্গে ক্রীড়াঙ্গণের কোনো যোগাযোগ নেই, এমন লোকজন এই কমিটিতে জায়গা পেয়েছে। এমন অগ্রহণযোগ্য কমিটি তারা মানবেনা বলে হুশিয়ারি দেন, এবং এ কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করে। এ কমিটি চলমান থাকলে জেলা ক্রীড়া সংস্থার সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে জানায় জেলা ক্রীড়া সংশ্লিষ্টরা।
৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর ফেনী জেলা ক্রীড়া সংস্থার কমিটি ভেঙ্গে দেওয়া হয়। ফেনীর ক্রীড়াঙ্গনের সঙ্গে জড়িত খেলোয়াড়, কোচ, সংগঠকদের নিয়ে জেলা প্রশাসক মহোদয় সবার মতামতের ভিত্তিতে ৯ জানুয়ারী ৯ সদস্যের প্রস্তাবিত এডহক কমিটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে প্রেরণ করেন।
কিন্তু ডিসির প্রস্তাব উপেক্ষা করে নিয়মনীতির তোয়াক্কা না করে উক্ত কমিটির অনুমোদন দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। উক্ত কমিটিতে জয়নাল আবেদীন ছাড়া আর কেউ কোচ,ক্রীড়া সংগঠক,সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সাংবাদিক নয় বলে জানায় স্থানীয় ক্রীড়াবিদরা।
উক্ত কমিটির ব্যাপারে জেলা সমন্বয়ক তাজিম জানান,ক্রীড়া সংশ্লিষ্ট লোকজন বাদ দিয়ে, ডিসির প্রস্তাব উপেক্ষা করে ফ্যাসিবাদি কায়দায় কমিটি অনুমোদন দেওয়া হয়, দ্রুত উক্ত কমিটি বাতিলের দাবী জানান।
এ ব্যাপারে ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানান, আমরা একটা এডহক কমিটির প্রস্তাব পাঠিয়েছি,ওই কমিটির একজন ছাড়া বাকি সবাইকে বাদ দেওয়া হয়েছে,তবে এসব বিষয়ে পরে কথা বলবেন বলে তিনি জানায়। এ বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্মসচিব আমিনুল ইসলামের মোবাইলে একাধিক ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
এমএসএম / এমএসএম
হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?
উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ
জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ
পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার
রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত
বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার
চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা
নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন
টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল
কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত
নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা