৪ দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বইছে পঞ্চগড়ে
মেঘলা আকাশ ও কুয়াশায় ঢাকা উত্তরের জেলা পঞ্চগড়। হিমবাতাসে অনুভূত হচ্ছে শীত। জানুয়ারি বিদায় নিলেও মাঘের শেষ সময়ে শীতের দাপট অব্যাহত রয়েছে উত্তরের এ অঞ্চলে। গত ৪ দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বইছে এ জেলায়।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শুক্রবার ৯ দশমিক ৮, বৃহস্পতিবার ৯ দশমিক ৫ ও বুধবার একই সময়ে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল।
বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, মেঘ-ঘন কুয়াশায় ঢাকা উত্তরের এ জেলা। বেলা বাড়লেও দেখা মিলছে না সূর্য। তবে জীবিকার তাগিদে কাজে বের হতে দেখা গেছে নিম্নআয়েরসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের। নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় উপার্জনে মিলছে না মৌলিক চাহিদা পূরণ।
জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ বলেন, গত ৪ দিন ধরে ৮ থেকে ১০ ডিগ্রির মধ্যে তাপমাত্রা রেকর্ড হওয়ায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে। শনিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। ঘণ্টায ৯-১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ায় শীত অনুভূত হচ্ছে।
এমএসএম / এমএসএম
হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?
উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ
জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ
পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার
রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত
বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার
চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা
নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন
টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল
কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত
নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা