ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

ক্যাম্প কমান্ডার প্রত্যাহার

যৌথবাহিনীর অভিযানে যুবদল নেতার মৃত্যু : উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-২-২০২৫ দুপুর ২:১৩

কুমিল্লায় আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে যুবদল নেতা মো. তৌহিদুর রহমানের মৃত্যুর ঘটনা সংশ্লিষ্ট ক্যাম্পের কমান্ডারকে প্রত্যাহার করেছে সেনাবাহিনী। 

এছাড়াও, মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

আইএসপিআর জানায়, গত ৩১ জানুয়ারি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযানে কুমিল্লার আদর্শ সদর উপজেলা থেকে আটক মো. তৌহিদুর রহমানকে (৪০) আটক করা হয়। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। এই অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনাটি তদন্তে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 

আইএসপিআর আরও জানায়, ইতোমধ্যে ওই সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। এছাড়াও, মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে আইএসপিআর। 

তৌহিদুর রহমান কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের পাঁচথুবী গ্রামের মোখলেছুর রহমানের ছেলে ও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। সংসারে তার স্ত্রী ও চার কন্যাসন্তান রয়েছে।

এদিকে তৌহিদুর রহমানের মৃত্যুর ঘটনায় বিচার দাবি করেছেন বিএনপি ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া যুবদল নেতার মৃত্যুতে জড়িত সেনা সদস্যদের বিচার চেয়েছে বিএনপি।

তৌহিদুরের পরিবার সূত্রে জানা গেছে, তিনি চট্টগ্রাম বন্দরে একটি শিপিং এজেন্টে চাকরি করতেন। গত রোববার তার বাবার মৃত্যুর খবরে তিনি বাড়ি যান। শুক্রবার তার বাবার কুলখানি হওয়ার কথা ছিল। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে সেনাবাহিনীর ৩টি গাড়ি ও একটি লাল রঙের গাড়ি তার বাড়িতে যায়। পরে তৌহিদুল ইসলামের কাছে অস্ত্র আছে— এমন অভিযোগে তাকে ধরে নিয়ে যায়।

এমএসএম / এমএসএম

৭ নভেম্বর বাংলাদেশের পুনর্জন্ম দিবস: ইসমাইল জবিউল্লাহ

প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক

গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা আর ফিরতে পারবেন না

পাবনার নতুন দুই ট্রেনের অনলাইন টিকিট বিক্রি শুরু ১২ নভেম্বর

পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হাতে নিহত ৩১৬

ঢাকায় ভুটানের রাজার জন্মবার্ষিকী উদযাপন

গুমের মামলার তদন্ত শেষ পর্যায়ে : চিফ প্রসিকিউটর

রাজধানীজুড়ে ডিএমপির জোরালো চেকপোস্ট, বাড়ানো হয়েছে নজরদারি

জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের রোহিঙ্গাবিষয়ক প্রতিনিধিদের সাক্ষাৎ

স্কুলে ভর্তিতে লটারি শুধু প্রথম শ্রেণিতে, বাকিদের পরীক্ষা

রমজানে ১১ নিত্যপণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া বাংলাদেশের অর্থনীতির জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে