জুড়ীতে শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
মৌলভীবাজারের জুড়ীতে জায়ফরনগর ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ও বদলীজনিত শিক্ষকদের বিদায় সংবর্ধনা এবং নবযোগদানকৃত শিক্ষকদের বরণ অনুষ্ঠান শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
জায়ফরনগর ইউনিয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দিলীপময় দাশ চৌধুরী।
উক্ত সভায় সভাপতিত্ব করেন জায়ফরনগর ইউনিয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি ও হাসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরমান আলী। ভোগতেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদ উদ্দিন ও বেলাগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস শহীদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর এখলাসুর রহমান, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাহমুদ হোসাইন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জুড়ী প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও দৈনিক প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, জুড়ী রিপোর্টাস ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জায়ফরনগর ইউনিয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও পশ্চিম গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ গিয়াস উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন দক্ষিণ জাঙ্গিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম ভূঁইয়া, উত্তর জাঙ্গিরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্রানী ভৌমিক, মানিক সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা ইসলাম ,ভূয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফছা খানম, নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামকুমার কৈরী, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুলমোহন দাস, শহীদ মুক্তিযোদ্ধা আব্দুর নুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশা রাণী দেবী, চাটেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, চম্পকলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হোসেন, শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিপন চন্দ্র দাস, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাজেদা খানম, উত্তর জাঙ্গিরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজিম উদ্দিন, বাহাদুরপুর চেরাগ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, চাটেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল লতিফ প্রমুখ।
অবসরপ্রাপ্তদের মধ্যে বক্তব্য রাখেন ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অরবিন্দ চন্দ্র শীল, সহকারী শিক্ষক জগদীশ রঞ্জন গোস্বামী, বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অরুন কান্তি বিশ্বাস।
বদলীজনিত শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন আম্বিয়া বেগম, প্রণয় রঞ্জন দাশ, সেবিকা রানী দেব, মোহাম্মদ হারুনুর রশীদ, ইয়াসমিন সুলতানা মেরী, শর্মিলা দে, লক্ষ্মী রানী দাস প্রমুখ। অনুষ্ঠান শেষে অবসরপ্রাপ্ত, বিদায়ী ও নবাগত শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানে জায়ফরনগর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ