পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটে নবীনদের বরন করল ছাত্র শিবির
‘ফুলের মত ফুটবো মোরা, আলোর ন্যায় ছুটবো, জ্ঞানের আলো সাথে নিয়ে দেশটাকে গড়ব, এই প্রত্যয় নিয়ে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থীদের এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বরন করে নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আজ শনিবার সকাল ১০টায় পলিটেকনিক ইনস্টিটিউট অডিটরিয়ামে কলেজ শাখা ছাত্র শিবির এ অনুষ্ঠানের আয়োজন করেছে।
নবীন বরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্র কল্যান ও সমাজ সেবা সম্পাদক হাফেজ ডা. রেজওয়ানুল হক, প্রধান বক্তা ছিলেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও বরিশাল মহনগরের সাবেক সভাপতি আবদুল্লাহ্ আন নাহিয়ান।
পলিটেকনিক ইনস্টিটিউট শাখা সভাপতি সিয়াম হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পটুয়াখালী জেলা শাখার সভাপতি রাকিবুল ইসলাম নূর।
এসময় বক্তব্য রাখেন পলিটেকনিক ইনস্টিটিউট শিবিরের সাবেক সভাপতি মো. মাহবুবুর রহমান ও আব্দুল কাইয়ুম প্রমূখ।
নবীন বরন অনুষ্ঠানে পলিটেকনিকের শিক্ষক, প্রাক্তন ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন। এছাড়াও ছাত্র শিবিরের জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল ও শিক্ষার বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে বরন করে নেয়া হয়।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত