ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

রাবিতে ৮ম 'আরইউএসসি ন্যাশনাল সায়েন্স ফিয়েস্টা' শুরু


রাবি প্রতিনিধি photo রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১-২-২০২৫ দুপুর ৪:৪৯

রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের আয়োজনে 'ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ৮ম আরইউএসসি ন্যাশনাল সায়েন্স ফিয়েস্টা ২০২৪' শুরু হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের সামনে বেলুন উড়িয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমেরিটাস অধ্যাপক এ কে এম আজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক মোহাম্মাদ মাঈন উদ্দিন ও অধ্যাপক ড. মো. ফরিদ উদ্দিন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সায়েন্স ক্লাবের সভাপতি মাসুদ ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শেখ সৈকত। এ সময় ক্লাবের উপদেষ্টা মণ্ডলী এবং ক্লাবের সাবেক এবং বর্তমান সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

ফিয়েস্টার উদ্বোধন করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, 'সায়েন্স ক্লাব ধারাবাহিক ভাবেই এধরণের প্রোগ্রাম করে থাকে। খুবই ইনোভেটিভ উদ্যোগ এবং আমি মনে করি এই উদ্যোগ সামনের দিনগুলোতে আরো শক্তিশালী হবে।  তরুণ প্রজন্মকে বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়, যা আগামী দিনে বিজ্ঞানচর্চাকে আরও গতিশীল করবে।'

তিনদিন ব্যাপী এই উৎসব টি গতকাল ৩১-এ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত । এই বছর এতে মোট ১৩টি সেগমেন্ট রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য সায়েন্স অলিম্পিয়াড, সায়েন্টিফিক পেইন্টিং কম্পিটিশন, সায়েন্টিফিক স্টোরি রাইটিং কম্পিটিশন, রুবিক্স কিউব কম্পিটিশন, কেইস সলভিং, চেজ কম্পিটিশন, ফটোগ্রাফি কনটেস্ট, মোবাইল অ্যাপ আইডিয়া কম্পিটিশন, প্রজেক্ট শো কম্পিটিশন, পোস্টার প্রেজেন্টেশন, এআই-বেজড বিজনেস আইডিয়া কম্পিটিশন, ওয়াল ম্যাগাজিন এবং সায়েন্টিফিক ডিবেট।  

এবারের সায়েন্স ফিয়েস্টার সহযোগী হিসেবে রয়েছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। টাইটেল স্পন্সর ওয়ালটন স্মার্ট ফ্রিজ, ব্রোঞ্জ স্পন্সর উত্তরায়ন আমানা সিটি। স্ট্র্যাটেজিক পার্টনার বিডিএপস। স্ন্যাকস পার্টনার বোম্বে সুইটস। লার্নিং পার্টনার ওলিন এআই। সাপোর্টিং পার্টনার সুরেন্দ্রনাথ এন্ড ভাজাসুন্দরি দাস স্মৃতি তহবিল। মিডিয়া পার্টনার দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড, যমুনা টেলিভিশন এবং দৈনিক দিনকাল। ম্যাগাজিন পার্টনার বিজ্ঞান চিন্তা। ইভেন্ট পার্টনার বিডিইভেন্টস। কমিউনিটি পার্টনার জেসিআই ঢাকা ওয়েস্ট। এডুকেশন পার্টনার সাইফুর'স। ফুড পার্টনার কাজলা ক্যান্টিন। ইউথ এনগেজমেন্ট পার্টনার টিবিএস গ্র্যাজুয়েটস, ইউনেট, পাবলিকিয়ান, আরইউ ইনসাইডারস্।

আগামীকাল ২ ফেব্রুয়ারি বিকাল চারটায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে এবং আনুষ্ঠানিক সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ৩ দিন ব্যাপী এই ফিয়েস্টার সমাপ্তি ঘোষণা করা হবে।

এমএসএম / এমএসএম

গণ বিশ্ববিদ্যালয়ে ফলিত গণিত বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

গণ বিশ্ববিদ্যালয়ে ‘ফিউচার রেডি ফার্মাসিস্ট’ শীর্ষক সেমিনার

গবির মাইক্রোবায়োলজি শিক্ষার্থীদের ল্যাবরেটরি পরিদর্শন

নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কুবি ছাত্রদলের আনন্দ মিছিল

গবিসাস ও ব্লাড কালেক্টরসের সৌজন্য সাক্ষাৎ, সহযোগিতার প্রত্যয়

বিশ্বকাপে ঢাবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

ইউট্যাব ও জিয়া পরিষদের আয়োজনে পবিপ্রবি ও ববি উপাচার্যকে সংবর্ধনা

দুধ থেকে স্বপ্নের স্বাদ: ভেটেরিনারি শিক্ষার্থীদের এক মিষ্টিময় পাঠশালা

কুবির ৬ কর্মচারীর শাস্তিকে অবৈধ ঘোষণা আদালতের

গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী পালন

গণ বিশ্ববিদ্যালয়ে বন্ধুসভার ৩০০ গাছ রোপণ

পবিপ্রবির সৃজনী বিদ্যানিকেতনে দায়িত্ব হস্তান্তর, নবনিযুক্ত উপাচার্যকে সংবর্ধনা

শিক্ষক সংকটের কারণে সেশনজটে কুবির আইন বিভাগের শিক্ষার্থীরা