ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

সাভারে ব্যাডমিন্টন খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি খোরশেদ আলম


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ১-২-২০২৫ দুপুর ৪:৫২

খেলাধুলায় বাড়ায় বল,মাদক ছেড়ে মাঠে চল। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাভারে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ছায়াবিথী মাঠে ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে। এই ধারাবাহিকতায় ব্যাডমিন্টন খেলায় অত্যন্ত জাঁকজমক পূর্ণভাবে উদ্বোধন করা হয়েছে। 

শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে সাভার পৌরসভার ৩ নং ওয়ার্ডের মোল্লানগর এলাকায় ছায়াবীথী ইয়ুথ সোসাইটির আয়োজনে এ টূর্নামেন্টের আয়োজন করা হয়। ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলা পায়রা উড়িয়ে উদ্বোধন করেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম।

উদ্বোধনী ম্যাচে জামসিং ও ছায়াবিথীর মাঝে ব্যাডমিন্টন খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দানে তিনি সাভারে আগামীতে মেয়র হিসাবে নির্বাচিত হলে  খেলাধুলার জন্য আলাদা একটি মাঠ করার বিষয়ে আশ্বস্ত করেন। এছাড়া উদ্বোধনীতে এই ব্যাডমিন্টন খেলায় টোটাল ১৬ টি দলের মাঝে খেলা অনুষ্ঠিত হবে বলে জানা যায়। উত্তেজনায় ভরা এই ব্যাডমিন্টন খেলায় স্থানীয় বিপুল দর্শকের উপস্থিতিতে ব্যাপক সাড়া ফেলে। উদ্বোধনী ব্যাডমিন্টন খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম।

প্রধান অতিথির বক্তব্যে লায়ন মোঃ খোরশেদ আলম বলেন। বর্তমানে সাভারে একটি সুন্দর খেলাধুলার পরিবেশ সৃষ্টি হয়েছে যা বিগত ১৫-১৬ বছর কোন ধরনের ধুলার পরিবেশ ছিল না। আমি আশা করবো আগামীতেও এই ধরনের টুর্নামেন্ট আরও আয়োজন করা হবে। এলাকা ভিত্তিক জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে হবে। তাই খেলাধুলা আয়োজন করে তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি সব সময় খেলাধুলার বিকাশে আপনাদের পাশে আছি আজীবন পাশে থাকবো। 

এমএসএম / এমএসএম

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান