উস্তাদ মোজাম্মেল হোসেন ও রবিউল হোসেন স্মরণে উচ্চাঙ্গ সংগীতানুষ্ঠান
রাজশাহী অঞ্চলের উচ্চাঙ্গ সংগীতের তৃতীয় পুরুষ অর্থাৎ বাংলাদেশে উচ্চাঙ্গ সংগীতের উজ্জ্বল রথী উস্তাদ মোজাম্মেল হোসেন ও তাঁর সুযোগ্য সন্তান পরবর্তীতে বাংলাদেশের সংগীতের আরেক রথী উস্তাদ রবিউল হোসেন স্মরণে উচ্চাঙ্গ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজশাহী বি.বি হিন্দু একাডেমি প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে হিন্দোল সাংস্কৃতিত গোষ্ঠী।
সংগীতানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী রিয়াজ উদ্দিন আহমেদ। হিন্দোল সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর সভাপতি সৌমিত্র ব্যানার্জীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে সংগীত সাধক উস্তাদ মোজাম্মেল হোসেন ও উস্তাদ রবিউল হোসেনের উত্তরসূরি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ও হিন্দোল সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক সলোক হোসেন এর সঞ্চালনায় শুরুতে
হিন্দোলের শিক্ষার্থীরা সমবেত উচ্চাঙ্গ সংগীত পরিবেশন করেন। এরপর খেয়াল পরিবেশন করেন হিন্দোলের শিক্ষার্থী হুমায়রা জান্নাত মীম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সভাপতি শায়লা তাসনীম, বাঁশি বাজিয়ে শোনান বুলবুল সরকার, গীটারে মোহনবীণা বাজান দোলন কানুন গো, তবলা লহড়া পরিবেশন করেন কুমার প্রতিবিম্ব। তবলা সহযোগিতায় ছিলেন রুবাইয়াত ফেরদৌস শাওন, সঞ্জয় বিশ্বাস ও হারমোনিয়াম সহযোগিতায় ছিলেন শিল্পী অভিনব সরকার কাব্য, আলমগীর পারভেজ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মকবুল হোসেন, রাবি সংগীত বিভাগের অধ্যাপক ড.অসিত রায়, অধ্যাপক পদ্মিনী দে, সংস্কৃত বিভাগের অধ্যাপক ড.বিথিকা বণিক, চারুকলা বিভাগের অধ্যাপক জিল্লুর রহমান, গণোযোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাজী মামুন হায়দার, সংগীত গুরু মঞ্জুশ্রী রায়, নৃত্যগুরু হাসিব পান্না, উস্তাদ কাজি মন্টু,
উদীচী রাজশাহী জেলা সংসদের সভাপতি জুলফিকার আহমেদ গোলাপ, রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজের উপাধ্যক্ষ ড. বিশ্বজিৎ ব্যানার্জী, কবি শামীমা সুলতানা নাইস, নৃত্য প্রশিক্ষক কাবেরি দেবনাথ,তবলা শিল্পী উত্তম কুমার প্রমুখ।
এমএসএম / এমএসএম
রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল
বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত