ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

কালাই প্রেসক্লাবের এর আয়েজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত


কালাই প্রতিনিধি photo কালাই প্রতিনিধি
প্রকাশিত: ২-২-২০২৫ দুপুর ১:৫৮

জয়পুরহাটের কালাই উপজেলার ধনী, গরিব,দুঃস্থ ব্যক্তি নির্বিশেষে সকলের জন্য কালাইয়ে বসে ঢাকার চিকিৎসা সেবা নিশ্চিতকরণের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
 কালাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  অ্যাডভোকেট নাফিউৎ জামান তালুকদার ডলার এর আয়োজনে ১৯৯১ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী কালাই প্রেসক্লাবের সহযোগিতায় আগামী পহেলা (১ ফেব্রুয়ারি ২০২৫ইং রোজ শনিবার) কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৯ টা থেকে বিকেল পর্যন্ত বিশেষজ্ঞ ডাক্তাররা রুগী দেখেন।

যে সকল ডাক্তাররা রোগী দেখেন,নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোঃ আসাদুজ্জামান, চর্ম ও যৌনরোগে অভিজ্ঞ ডাঃ ফাহমিদা আক্তার (লীনা),জেনারেল ফিজিশিয়ান ও ডায়াবেটিস রোগে অভিজ্ঞ ডাঃজুবাইর মোঃ আল ফয়সাল,নাক-কান গলা বিশেষজ্ঞ ডাঃ মোঃ শাহীন রেজা,চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডাঃশামীমা সুলতানা, গাইনী ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ বিপাশা রাজিব,মেরুদণ্ড, হাতজোড়, বাত ব্যথা বিষয়ে অভিজ্ঞ ও সার্জন ডাঃআশিক আহমেদ জেবাল(বাপ্পী) প্রমুখ। এছাড়াও ব্লাড গ্রুপ -ডায়াবেটিস ফ্রী পরীক্ষা করা হয়।

কালাই হারুন্জ গ্রাম থেকে চিকিৎসা নিতে আসা আছিয়া বেগম বলেন, দীর্ঘ দিনের হাটু ব্যথায় ভুগতেছি যার কারণে এখানে ফ্রী চিকিৎসা নিতে আসছি,অর্থের অভাবে চিকিৎসা নিতে পারছিলাম না,এখানে চিকিৎসা পেয়ে আমি খুব খুশি।

কালাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নাফিউৎ জামান তালুকদার ডলার বলেন,টাকার অভাবে যারা মূলতঃ বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পারে না আমাদের উদ্দেশ্য সে সব মানুষের পাশে দাড়ানো।এছাড়া সবাই যেনো বিনামূল্যে স্বাস্থ্যসেবা পায় তার জন্য আমাদের এই ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন।

কালাই প্রেসক্লাব এর সভাপতি বলেন,১৯৯১সাল থেকে কালাই প্রেসক্লাব বিভিন্ন সেবা মুলুক কর্মকাণ্ড পরিচানা করে আসছে,তারই ধারাবাহিকতায় আজকে বিশেষজ্ঞ ডাঃ দের দ্বারা ফ্রী মেডিকেল ক্যাম্প এর আয়োজন করা হয়েছে।এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইনশাল্লাহ।

কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আক্তার জাহান বলেন,আমাদের উপজেলায় চিকিৎসা ব্যবস্থা যথেষ্ট ভালো আছে।তারপরও বিনামূল্যে আজকের এই মেডিকেল ক্যাম্পের আয়োজকদের ধন্যবাদ জানায়,বিভিন্ন কারণে হয়তো তারা সঠিক চিকিৎসা সেবা পায়না বা সীমাবদ্ধতা রয়েছে তারা এই ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা পাচ্ছেন, এজন্য আমি এই মেডিকেল কম্পের আয়োজক কালাই প্রেসক্লাবসহ, সেচ্ছাসেবী সকলকে আবারও ধন্যবাদ জানাই।

এমএসএম / এমএসএম

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?

উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ

জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ

পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার

রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত

বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার

চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন

টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা

রোগী আছে ডাক্তার নেই নিজেই ‘রোগাক্রান্ত’ বঞ্চিত সেবাপ্রার্থীরা