ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

সরস্বতী পূজা আজ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-২-২০২৫ দুপুর ১২:৮

রাজধানী ঢাকাসহ সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে আজ।হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ (সোমবার)। প্রতি বছর মাঘের শুক্লা পঞ্চমী তিথিতে হয় বাগদেবীর এই আরাধনা। আজকের পঞ্চমী তিথিতে অগণিত ভক্ত বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠার্থী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। এজন্য ভক্তরা, বিশেষ করে শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মন্দিরে মন্দিরে সরস্বতী পূজার আয়োজন করে থাকেন।

রোববার সকাল ৯টা ৪৪ মিনিটে শুক্ল পক্ষের পঞ্চমী তিথি শুরু হয়েছে। সোমবার সকাল ১০টা ২৭ মিনিটে এ তিথি শেষ হবে। ইতোমধ্যে পূজার আয়োজন সম্পন্ন হয়েছে।

রাজধানী ঢাকায় বিভিন্ন মণ্ডপ, মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানে পূজার আয়োজন হলেও সরস্বতী পূজার প্রধান কেন্দ্র হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠ। বিস্তীর্ণ এই মাঠ জুড়ে সরস্বতী পূজা চমৎকার এক উৎসবে পরিণত হয়।

পূজা উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা কর্মসূচি গ্রহণ করেছে। জগন্নাথ হলকে ঘিরে রয়েছে নানা আয়োজন। এবছর জগন্নাথ হলের কেন্দ্রীয় উপাসনালয়সহ হলের মাঠে প্রায় ৭০টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। জগন্নাথ হলে পূজা মণ্ডপগুলোর মূল আকর্ষণ চারুকলার শিক্ষার্থীদের নির্মিত দৃষ্টিনন্দন সরস্বতী প্রতিমা।

ঢাকা রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনে দেবীর আরাধনা হবে। এছাড়া সিদ্ধেশ্বরী মন্দির, শাঁখারী বাজার, তাঁতি বাজার, বনানী ও রমনা কালী মন্দিরসহ মণ্ডপে মণ্ডপে সরস্বতী পূজার আয়োজন চলছে। সব স্থানে সকালেই পূজার আয়োজন হবে। বিকেল ৫টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত আরতি ও অন্যান্য অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। এই পূজাকে ঘিরে ঢাক-ঢোল-কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠবে বিভিন্ন পূজা মণ্ডপ।

রোববার পুরান ঢাকার শাঁখারী বাজারে সরস্বতী প্রতিমা বিক্রির ব্যস্ততা দেখা গেছে। সেখানে বিভিন্ন আকৃতির প্রতিমা নিয়ে পসরা সাজিয়েছেন দোকানিরা। বিভিন্ন জায়গা থেকে প্রতিমা বানিয়ে শাঁখারী বাজারে বিক্রি করতে এসেছেন তারা।

স্থানীয় অনেক দোকানিও পূজা উপলক্ষ্যে নিয়মিত ব্যবসার বাইরে প্রতিমা বিক্রি করছেন। বিভিন্ন এলাকা থেকে সনাতন ধর্মাবলম্বীরা প্রতিমা কিনতে ভিড় করছেন, অনেকে আসছেন শুধু প্রতিমা দেখতে। আকৃতি ভেদে প্রতিমার দাম রাখা হচ্ছে এক হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত। তবে ঘরোয়া পূজা হওয়ায় ছোট আকৃতির প্রতিমাগুলোর চাহিদাই বেশি।

এছাড়া ফুল, বেলপাতা, ফলসহ পূজা উদযাপনের বিভিন্ন উপকরণও বিক্রি হচ্ছে।

এমএসএম / এমএসএম

হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৮৪০

ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন দেশ গড়ার পালা : জহির উদ্দিন স্বপন

দুই মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, বস্তায় পাওয়া গেল জর্দার কৌটা-পান

আধুনিক জীবনযাত্রার প্রভাবে মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত হচ্ছে অনেক শিশু

প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের বৈঠক

জুলাইয়ের চেতনাকে রাজনৈতিক ফায়দা হাসিলে ব্যবহার করা যাবে না: তথ্যমন্ত্রী

জুলাই শহীদদের ত্যাগ জাতিকে স্মরণ রাখতে হবে: মির্জা ফখরুল

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর

হজের ব্যয় অন্তত ৪০ হাজার টাকা কমবে : বেসামরিক বিমান প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার : হাবিবুর রশিদ