ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

রাজনৈতিক ছত্রছায়ায় নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-২-২০২৫ দুপুর ৩:৫৯

বিগত সরকারের শাসনামলে স্থানীয় সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দার সেলুনকে মোটা অংকের টাকার বিনিময়ে ম্যানেজ করে তার যোগসাজশে উপর মহলকে দিয়ে নিজ জেলা চুয়াডাঙ্গায় বদলী নিয়ে বহাল তবিয়তে চাকরি করছেন এক চিকিৎসক দম্পত্তি। স্বাস্থ্য অধিদপ্তরের নীতিমালা অনুযায়ী নিজ জেলায় সিভিল সার্জনের দায়িত্ব পালনের ব্যাপারে বিধিনিষেধ থাকলেও তা কৌশলে পাশ কাটিয়ে নিজ জেলা চুয়াডাঙ্গায় সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পালন করছেন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ। 

এদিকে, তার স্ত্রী শারমিন আক্তার চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার স্থায়ী বাসিন্দা হওয়া স্বত্তেও নানারকম কায়দা কৌশল করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে বহাল তবিয়তে এখনো কর্মরত আছেন। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, অর্থের প্রভাব খাটিয়ে অনেক অসম্ভবকে সম্ভব করে তুলতে সিদ্ধহস্ত এই চিকিৎসক দম্পত্তি। বৈধ-অবৈধ নানা উপায়ে অর্জিত তাদের টাকার কাছে সাধারণ মানুষ থেকে শুরু উপর মহলও যেন বিক্রি হয় ক্ষনে ক্ষনে-এমনটাই জানা যায়। 

স্বাস্থ্য অধিদপ্তরের নীতিমালা অনুযায়ী একজন সিভিল সার্জনের নিজ এলাকায় দায়িত্ব পালনের সুযোগ নেই। কিন্ত সেই অসম্ভবকে সম্ভব করেছেন চুয়াডাঙ্গা জেলার বর্তমান সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক শেখ ছাইদুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, একজন সিভিল সার্জনের কখনো নিজ এলাকায় নিয়োগ বা বদলীর সুযোগ নেই। তবে কিভাবে, কোন উপায়ে তিনি নিজ এলাকায় সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পালন করছেন এটা তার জানা নেই বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। এদিকে এ বিষয়ে জানতে চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন শাখায় যোগাযোগ করা হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অফিসে উপস্থিত নেই বলে জানানো হয়। অত্র এলাকার স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, অতি মুনাফালোভী এই ডা. দম্পতির রয়েছে নামে-বেনামে বিপুল পরিমান সম্পদ। পেশায় চিকিৎসক হওয়ার সুবাধে আয়েশা পার্ক নামে গড়ে তুলেছেন ছয়তলা বিশিষ্ট বহুতল ভবন যেখানে রয়েছে তাদের নিজেদের মালিকানায় পরিচালিত ডক্টরস কেয়ার নামে একটি হসপিটাল। তবে কাগজে কলমে মালিকানা দেখানো হয়েছে বিভিন্নজনের নামে। সরকারী চাকরিজীবী হওয়ায় বহুতল ভাবনটির কাগজে কলমে মালিকানায় রয়েছেন ডাক্তারের শাশুড়ী মালিহা আক্তার পলি। তার নামেই ভবনটির নাম দেয়া হয়েছে আয়েশা পার্ক।

বেশকিছুদিন আগে একটি বেসরকারী টিভি চ্যানেলে এই ডাক্তার দম্পত্তির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এছাড়া দ্যা নিউজ টুয়েন্টিফোর ডটকমও এই ডাক্তার দম্পত্তির বিভিন্ন অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করে।

এমএসএম / এমএসএম

উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ

জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ

পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার

রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত

বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার

চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন

টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা

রোগী আছে ডাক্তার নেই নিজেই ‘রোগাক্রান্ত’ বঞ্চিত সেবাপ্রার্থীরা

রায়গঞ্জে দুর্ঘটনায় দুই পা হারানো রফিকুলসহ ৮ জন পেলেন অটোরিকশা